কলকাতায় অমিত শাহের সফর বাতিল
আন্তর্জাতিক

কলকাতায় অমিত শাহের সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্বচিমঙ্গে একাধিক কর্মসূচি ছিল আজ। কিন্তু দিল্লির আব্দুল কালাম সরণিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরেই পশ্চিমবঙ্গ সফর বাতিল করা হয়েছে।

বিজেপি সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১১টা নাগাদ কলকাতা পৌঁছনোর কথা ছিল অমিত শাহের। শনিবার ও রোববার বিজেপির রাজনৈতিক কর্মসূচি ছিল অমিত শাহ'র। এই কর্মসূচির মধ্যে হাওড়ায় অমিত শাহের উপস্থিতিতে মমতাচ্যুত হয়ে বিজেপিতে যোগদান করতেন বনমন্ত্রী ও তিন বিধায়ক।

বিজেপি সূত্রে জানা যায়, এই সভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়ার মতো তৃণমূল বিধায়কসহ বেশ কয়েকজন তৃণমূলের হেভিওয়েট নেতা বিজেপিতে যোগদান করতেন। অবশ্য কিছুদিন আগেই রাজ্যের বনমন্ত্রীর পদ ত্যাগ করেছেন রাজিব বন্দোপাধ্যায় এবং বিধায়ক ছেড়েছেন তিনি।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছে, অমিত সাহা না আসার কারণে শনিবার বিজেপির কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে রোববার হাওড়ায় অনুষ্ঠান হবে। এক্ষেত্রে শাহের বদলে অন্য কোনো কেন্দ্রীয় নেতৃত্ব হাওড়ার ওই সভায় উপস্থিত থাকতে পারেন।

রাজ্য বিজেপি সূত্রে খবর, রোববারের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বদলে উপস্থিত থাকতে পারেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উল্লেখ্য, শুক্রবার নিউদিল্লির আব্দুল কালাম সরণিতে 'বিটিং রিট্রিট' অনুষ্ঠান চলছিল। সেখানে হাজির ছিলেন দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপিরা। তার মধ্যেই ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা