আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রাখেনি তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তির ব্যাপারে দেয়া প্রতিশ্রুতি রাখেনি তালেবান। সহিংসতা হ্রাস ও আল-কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করা ছিল তাদের প্রতিশ্রুতির অংশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পেন্টগন একথা জানায়। খবর এএফপি'র।

পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, 'আমরা আলোচনার মাধ্যমে এসব সমস্যা সমাধানের এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু তালেবানএখনো তাদের দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ করেনি।'

কির্বি বলেন, 'প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন যুক্তরাষ্ট্র ও আফগান এ জঙ্গি গ্রুপের মধ্যে কাতারে ২০২০ সালের ফেব্রুয়ারিতে করা শান্তি চুক্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।'

এ চুক্তির শর্ত অনুযায়ী, তালেবানকে মার্কিন বাহিনীর ওপর হামলা বন্ধের পাশাপাশি আফগানিস্তানে সহিংসতার মাত্রা একেবারে হ্রাস করতে হবে এবং কাবুলে সরকারের সাথে শান্তি আলোচনাকে এগিয়ে নিতে হবে।

এসব প্রতিশ্রুতি পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা তাদের সৈন্য ধারাবাহিকভাবে হ্রাস করবে এবং প্রতিশ্রুতি অনুযায়ী ২০২১ সালের মে মাস নাগাদ তারা দেশটি থেকে সকল সৈন্য সরিয়ে নেবে।

কির্বি বলেন, শান্তি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কোন পরিবর্তন হচ্ছে না। তবে তিনি বলেন, তালেবান তাদের প্রতিশ্রুতি পূরণ না করলে এক পর্যায়ে তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা