আন্তর্জাতিক

গর্ভপাত নিষিদ্ধ করায় বিক্ষোভে উত্তাল পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ড সরকার নতুন আইন করে গর্ভপাত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। সরকারের এই নীতির বিরোধীতা করে প্রতিবাদে বিক্ষোভে রাস্তায় নেমেছে সেখানকার সাধারণ মানুষ।

নতুন আইনে বলা হয়েছে ধর্ষণ বা মায়ের প্রাণহানির মতো গুরুতর ঘটনা ঘটলে তবেই গর্ভপাত করানো যাবে, নতুবা নয়। এর প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনে ঝড় তুলেছে সাধারণ মানুষ।

বিক্ষোভে উত্তাল পোল্যান্ডের রাজধানী ওয়ারশ। বিক্ষোভকারীদের দাবি- গর্ভপাতের সিদ্ধান্ত ব্যক্তিগত হওয়া উচিত। রাষ্ট্র কোনোভাবেই এতে হস্তক্ষেপ করতে পারে না। কোনও দম্পতি বা বাবা মা যদি চান গর্ভপাত করাতে, তবে সেই অধিকার তাদেরই থাকা উচিত।

প্রতিবাদকারীরা শ্লোগান তোলেন,‘আই থিংক, আই ফিল, আই ডিসাইড’। অর্থাৎ আমি ভাবব, আমি অনুভব করব, আমিই সিদ্ধান্ত নেব। তবে এই বিক্ষোভের পর সুর কিছুটা নরম করে সরকার। জানিয়ে দেওয়া হয়, গর্ভস্থ ভ্রুণ যদি অসুস্থ হয়, তবে গর্ভপাত করানো অসাংবিধানিক। সেক্ষেত্রে মায়ের প্রাণ সংশয়কে গুরুত্ব দিতে হবে ও পরিস্থিতি বিচার করতে হবে।

ওয়ারশর রাস্তায় প্রতিবাদে সামিল ছিলেন প্রচুর নারী। ওয়ারশর কনস্টিটিউশনাল কোর্টের সামনে প্রতিবাদ জানান নারীরা। পোল্যাণ্ডের মানবাধিকার কমিশনও গর্ভপাত আইনের বিরোধিতা করেছে। তাদের মতে, সরকার নারী বিরোধী। এটা এক ধরনের অত্যাচার ছাড়া আর কিছুই না।

বুধবার (২৭ জানুয়ারি) ওয়ারশর রাস্তায় প্রতিবাদে নামেন নারীরা। লাল মশাল হাতে প্রতিবাদ শুরু করেন তারা। তাদের দাবি, নারীদের অবদমন করার জন্যই সরকারের এই সিদ্ধান্ত। পোল্যান্ডের বিরোধী দলগুলিও সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। বাম দলের নেত্রী ওয়ান্ডা নোওইকা জানান, নারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাষ্ট্র। কোনোদিন সেই যুদ্ধে জিততে পারবে না সরকার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা