আন্তর্জাতিক

করোনা শনাক্তের নতুন কিট আবিষ্কার করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন আবিষ্কার হওয়ায় কিছুটা স্বস্তিবোধ করছিল বিশ্ববাসী। কিন্তু সেই স্বস্তি আবারও হতাশায় নিমজ্জিত করোনার নতুন রূপ ধারণ যেটি সাধারণ করোনার চেয়ে অনেক বেশি সংক্রামক ও প্রাণঘাতী। অবশ্য এ পর্যন্ত আবিষ্কৃত টিকাগুলো নতুন করোনার বিরুদ্ধেও কার্যকর বলে দাবি করা হচ্ছে।

বৃহস্পতিবার ( ২৮ জানুয়ারি)নতুন একটি সুখবর দিল রাশিয়া। নতুন ধরনের এই করোনা শনাক্তের কিট আবিষ্কার করেছে দেশটি। রাশিয়ার স্বাস্থ্যসেবা ওয়াচডগ প্রধান আন্না পেপোভা এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

তিনি রাশিয়ার টেলিভিশন চ্যানেলগুলোতে বলেছেন যে, তাদের আবিষ্কৃত নতুন এই কিট খুবই সহজে ব্যবহারযোগ্য এবং সেটি মাত্র ৪০ মিনিটের মধ্যে কার্যকরভাবে করোনার নতুন স্ট্রেইনকে শনাক্ত করতে সক্ষম। শিগগিরই এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে তারা।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৩৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫৭৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট ৩৮ লাখ করোনার রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৭৬ হাজার ৬৫১ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা