দল থেকে বহিষ্কার হলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি
আন্তর্জাতিক

দল থেকে বহিষ্কার হলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি

আন্তর্জাতিক ডেস্ক : শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি নিজ দল কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হয়েছেন।

সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার জেরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রোববার (২৪ জানুয়ারি) দলের ক্ষমতাসীন গোষ্ঠী ওলিকে বহিষ্কার করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

দলটির মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠা সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওলির সদস্যপদ বাতিল করা হয়েছে।

এর আগে পার্লামেন্ট ভেঙে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে পথে নামে কমিউনিস্ট পার্টির বিরোধী গোষ্ঠী। তারা ওলিকে দল থেকে বহিষ্কারের হুমকিও দেন।

কাজি শ্রেষ্ঠা বলেন, আমরা অনেক সহ্য করেছি, তিনি আমাদের আহ্বানে সারা দেননি। দলের নির্বাহী ক্ষমতাবলে তাকে বহিষ্কার করা হয়েছে।

ওলি’র বিষয়ে অভিযোগ করে কমিউনিস্ট পার্টির নেতারা জানিয়েছেন, ওলি ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন। চুক্তি মতো এনসিপি অপর গোষ্ঠী পূর্বতন নেপালি মাওবাদী পার্টির নেতা প্রচণ্ড কে ক্ষমতা হস্তান্তর করতে চাননি। এর ফলে নেপালি কমিউনিস্ট পার্টির মধ্যে মতবিরোধ তীব্র হয়। এই বিরোধিতা চলার মাঝেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা প্রয়োগ করেছিলেন বহিষ্কৃত ওলি। তার চাপে প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারি পার্লামেন্ট ভেঙে দেন।

এনসিপি তে ওলি বিরোধী গোষ্ঠীর অন্যতম নেতা মাধব কুমার নেপাল জানিয়েছেন, আমরা দলের চেয়ারম্যানের পদ থেকে ওলি-কে বহিষ্কার করেছি। তার বিরুদ্ধে নীতিগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ ওলি আর কমিউনিস্ট পার্টির সদস্য থাকার যোগ্য নন। তাকে জবাবদিহি করতে হবে।

তিন বছর আগে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে নেপালে কমিউনিস্ট পার্টি ও মাওবাদীদের জোট এনসিপি। প্রধানমন্ত্রী হন ওলি। তবে চুক্তি ছিল পাঁচ বছরের মেয়াদে আড়াই বছর করে দুই দলের প্রধানমন্ত্রী হবে পর্যায়ক্রমে। সেই শর্ত উপেক্ষা করে মাওবাদী নেতা প্রচণ্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেন ওলি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা