নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন পুষ্পকুমার
আন্তর্জাতিক

নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন পুষ্পকুমার

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সিপিএন-মাওয়িস্ট সেন্টার নেতা পুষ্পকুমার দহল ওরফে প্রচণ্ড। বিরোধী সিপিএন-ইউএমএল-সহ ছোট দলগুলোর সহায়তায় সরকার প্রধান হচ্ছেন তিনি।

আরও পড়ুন : তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৮

রোববার (২৫ ডিসেম্বর) সকালে নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন পাঁচ দলীয় জোট ছেড়ে বেরিয়ে আসেন প্রচণ্ড। তবে তাকে প্রথম দফায় প্রধানমন্ত্রিত্ব দিতে রাজি হননি বর্তমান প্রধানমন্ত্রী তথা নেপাল কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবা।

এমনকি, প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রেসিডেন্টের পদও নিজেদের দখলেই রাখতে চেয়েছিলেন দেউবা।

আরও পড়ুন : ইউক্রেন-রাশিয়া ভাঙছে পশ্চিমারা

সিপিএন-এমসিকে আপাতত স্পিকারের পদই দিতে চেয়েছিলেন। এতে রাজি হননি প্রচণ্ড। সে কারণে জোট ছেড়ে বেরিয়ে আসেন তিনি।

পরে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসকোটের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে প্রচণ্ডের নেতৃত্বাধীন সিপিএন-এমসি, ওলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) এবং অন্য ছোট ছোট দল।

আরও পড়ুন : ইসলামাবাদে সন্ত্রাসী হামলার সতর্কবার্তা

এক পর্যায়ে নিজেদের মধ্যে চুক্তি করে জোট সরকার গড়ার বিষয়ে দলগুলো। জোটের চুক্তি অনুযায়ী, সিপিএন-এমসি এবং সিপিএন-ইউএমএল থেকেই ভাগাভাগি করে হবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

প্রচণ্ডের দাবি মেনে তাকে প্রথম প্রধানমন্ত্রী করার বিষয়ে সায় দিয়েছেন ওলি। তাই এখন প্রচণ্ডই হচ্ছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী। ওলি পরের দফায় প্রধানমন্ত্রী হবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা