সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসলামাবাদে সন্ত্রাসী হামলার সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শীর্ষস্থানীয় হোটেলে সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রোববার এ সতর্কবার্তা দেয় ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস।

আরও পড়ুন: ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৩৪

সোমবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের শীর্ষস্থানীয় একটি হোটেলে অবস্থানকারী আমেরিকান নাগরিকদের ওপর হামলা হতে পারে। মার্কিন দূতাবাস তার কর্মীদের এ বিষয়ে বিষয়ে সতর্ক করেছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু-শনাক্ত

মার্কিন দূতাবাস থেকে বলা হয়, অজ্ঞাতপরিচায় ব্যক্তিরা বড়দিনের ছুটি চলাকালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে আমেরিকানদের ওপর হামলা করার পরিকল্পনা করছেন। মার্কিন সরকার এ তথ্য পেয়েছে।

এমন তথ্যের পরিপ্রেক্ষিতে ওই নিরাপত্তা নির্দেশনায় মার্কিন দূতাবাসের স্টাফ ও অন্যান্য নাগরিকদের ক্রিসমাসের ছুটিতে ইসলামাবাদের জনপ্রিয় এ হোটেলে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া ছুটির মৌসুমে মার্কিন দূতাবাসের সব কর্মীকে ইসলামাবাদে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রসঙ্গত, গত শুক্রবার (২৩ ডিসেম্বর) ইসলামাবাদের একটি আবাসিক এলাকায় আত্মঘাতী বোমা হামলার দুদিন পরেই মার্কিন দূতাবাস থেকে উদ্বেগপূর্ণ সতর্কতা জানানো হলো।

দুদিন আগের ওই হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত ও ১০ জন আহত হন। পুলিশি টহল চলাকালে তল্লাশির জন্য একটি ট্যাক্সি থামানোর পর ওই বিস্ফোরণ ঘটে, যার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান।

আরও পড়ুন: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

সেময় স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, তল্লাশির সময় পেছনের সিটের যাত্রী তার সঙ্গে বহনকারী বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান।

ওই ঘটনায় পরপরই পাকিস্তান সরকার ইসলামাবাদে উচ্চ সতর্কতা জারি করে। এমনকি, স্থানীয় নির্বাচনের প্রচারণা চলাকালীন জনসমাগম ও মিছিলও নিষিদ্ধ করা হয়। পাশাপাশি শহরজুড়ে যানবাহন তল্লাশি ও টহল বাড়ানোর সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক চেকপয়েন্ট স্থাপন করে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা