আন্তর্জাতিক

মরদেহের সারি চীনের শ্মশানে

আন্তর্জাতিক ডেস্ক: চীনে করোনার সংক্রমণ বাড়ায়, প্রাণহানির ঘটনাও বেড়েছে। এতে করে চীনের শ্মশানগুলোতে বাড়ছে মরদেহের সারি এবং সেখানে প্রিয়জনের মরদেহ সৎকার করতে স্বজনদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

আরও পড়ুন: সব সম্প্রদায়ের জনগণের উন্নয়নই প্রধান লক্ষ্য

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম সিএনএন এই তথ্য সামনে এনেছে বলে রোববার (২৫ ডিসেম্বর) এক প্রতিবদনে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনে কোভিড-১৯ সংক্রমণ উল্কাগতিতে বাড়তে থাকায় এশিয়ার এই দেশটি জুড়ে শ্মশানগুলো ভর্তি হয়ে যাচ্ছে এবং লোকেরা তাদের প্রিয়জনকে সৎকার করার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছে বলে সিএনএন জানিয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে স্বজনদের মরদেহের জন্য শবযান খুঁজে বের করার চেষ্টার পর অনেককে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। এছাড়া অন্ত্যেষ্টিক্রিয়াস্থলে মরদেহ সৎকার করার জন্য স্লট পেতে অসুবিধায় পড়ার বর্ণনাও সেখানে করছেন অনেকে।

সিএনএন বলছে, চীনের রাষ্ট্রীয় মিডিয়া ইচ্ছাকৃতভাবে হাসপাতালগুলোতে জনাকীর্ণ ওয়ার্ড এবং জনপূর্ণ শ্মশানের দৃশ্যগুলোকে এড়িয়ে যাচ্ছে। চীনা কর্মকর্তারা বলেছেন, সরকারের নিজস্ব হিসাব অনুযায়ী কোভিড-১৯ এর কারণে মাত্র কয়েকজন মারা যাচ্ছে।

আরও পড়ুন: নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত

টুইটারে বায়রন ওয়ান নামে একজন অযাচাইকৃত ব্যবহারকারী দাবি করেছেন, ‘বেইকিং কমিউনিটি নিউজপেপার টংঝো এডিশন গত ২২ ডিসেম্বর রিপোর্ট করেছে যে, টংঝোর একটি অন্ত্যেষ্টিক্রিয়া গৃহ/শ্মশান সর্বোচ্চ চাপের মধ্যে পরিচালিত হচ্ছে। সেখানে বর্তমানে প্রতিদিন ১৪০-১৫০টি মৃতদেহ সৎকার করা হচ্ছে। যা আগে ছিল ৪০টি!’

সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, বেইজিংয়ের প্রধান একটি শ্মশান সম্পূর্ণভাবে পরিপূর্ণ অবস্থায় ছিল। এমনকি শ্মশান এলাকার বাইরে গাড়ির দীর্ঘ সারিও ছিল যারা ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করছিলেন।

এছাড়া শ্মশানের চুল্লি থেকে ক্রমাগত ধোঁয়া বের হতে এবং হলুদ মরদেহবাহী ব্যাগ ধাতব পাত্রের ভেতরে জমা হওয়ার কথাও বলা হয়। এর পাশাপাশি শোকাহত পরিবারগুলো সারিতে দাঁড়িয়ে নিহতদের ছবি তুলেতে অপেক্ষা করছিলেন বলেও জানায় সিএনএন।

কিছু লোক বলেছেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর মৃত প্রিয়জনকে সৎকার করার জন্য তারা এক দিনেরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। একজন ব্যক্তি সিএনএনকে বলেছেন, যে হাসপাতালে তার বন্ধু মারা গেছে সেটি মরদেহে পূর্ণ ছিল এবং তার বন্ধুকে হাসপাতালের মেঝেতে রাখা হয়েছিল।

অন্যদিকে আশপাশের দোকানে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হয়। তেমনই একটি দোকানের এক ফুল বিক্রেতা বলছেন, তার স্টক শেষ হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া ফুটেজের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অনেক অংশের শ্মশানগুলো মৃতদেহের ঢেউ সামলাতে লড়াই করছে।

অবশ্য করোনারয় মৃত্যু নিয়ে চীনের সরকারি তথ্যের বিষয়ে সমালোচনা রয়েছে। সংক্রামক রোগ বিষয়ক চীনের শীর্ষস্থানীয় চিকিৎসক ওয়াং গুইকিয়াং বলেছেন, ন্যাশনাল হেলথ কমিশনের সর্বশেষ নির্দেশিকা অনুসারে- কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যাদের মৃত্যু কেবল নিউমোনিয়া এবং শ্বাসযন্ত্রের ব্যর্থতার কারণে হচ্ছে, তারাই কোভিডে মারা যাচ্ছেন বলে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: জোহানেসবার্গে ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

ওয়াং গুইকিয়াং বলেন, যারা অন্য কোনও রোগ বা হার্ট অ্যাটাকের মতো অন্তর্নিহিত অবস্থার কারণে মারা গেছেন বলে মনে করা হয়, তাদের মৃত্যু ভাইরাসজনিত মৃত্যু হিসেবে গণ্য করা হবে না যদিও তারা মৃত্যুর সময়ে কোভিড-১৯-এ সংক্রামিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা