আন্তর্জাতিক

ইসরাইলে বিশ্বের প্রাচীনতম মসজিদ আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের উত্তরাঞ্চলের শহর টিবেরিয়াসের উপকণ্ঠে গালীল সাগরের তীরে বিশ্বের প্রাচীনতম একটি মসজিদের সন্ধান পেয়েছেন ইসরাইলি প্রত্নতাত্ত্বিকরা।

আরব নিউজের খবরে বলা হয়েছে, বাইজেন্টাইন যুগের একটি ভবনের সঙ্গে প্রাচীন ওই মসজিদের অংশবিশেষ পাওয়া যায়।

সপ্তম শতাব্দীতে সিরিয়ার অঞ্চলগুলো জয় করেছেন এমন কোনো সাহাবি ৬৩৫ সালে মসজিদটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে উত্তর একটি অ্যাকাডেমিক সম্মেলনে এ মসজিদ আবিষ্কারের ঘোষণা দেয় ইসরাইলি প্রত্নতাত্ত্বিকদের একটি দল। উত্তর ইসরাইলি শহর টিবেরিয়াসের উপকণ্ঠে মসজিদটির খোঁজ পান তারা।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের কাতিয়া সিট্রিন সিলভারম্যানের নেতৃত্বে একটি দল ১১ বছর ধরে ওই জায়গাটিতে অনুসন্ধান চালিয়েছে।

১৯৫০ সালে জায়গাটিতে প্রথম একটি পিলার আবিষ্কার করা হয়েছিল, যেটিকে বাইজেন্টাইন আমলের একটি বাজার হিসেবে চিহ্নিত করা হয়।

পরবর্তীতে ইসলামী মুদ্রা ও মৃৎশিল্পের কিছু টুকরো সেখান থেকে আবিষ্কার করা হয়েছিল।

প্রত্নতাত্ত্বিকরা প্রথমে অষ্টম শতাব্দীর মসজিদ হিসেবে এ ধ্বংসাবশেষ চিহ্নিত করেছিলেন, তবে আরও খননকাজের পরে জানা যায় যে, এটির কাঠামো আরও প্রাচীন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা