আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার অবসান চেয়ে নতুন সম্পর্কের দিকে মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকাকালে অনেক বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্কের নতুন পথ খুলে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার (২৩ জানুয়ারি) তিনি এ সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ কেরেন।

বামপন্থী এই নেতা তার সমর্থকদের বলেন, 'আমরা পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ, যোগাযোগ ও বোঝাপড়ার ভিত্তিতে জো বাইডেন সরকারের সঙ্গে আমাদের সম্পর্কের একটি নতুন পথে হাঁটতে আগ্রহী।' তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে তিনি নতুন সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

ট্রাম্প প্রশাসন ২০১৯ সালে জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞাসহ ভেনিজুয়েলার বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং মাদুরোকে একনায়ক হিসেবে চিহ্নিত করে তার সমাজতান্ত্রিক সরকার উৎখাতের চেষ্টা চালায়।

কয়েক বছর ধরে হিমশীতল সম্পর্কের পরে কারাকাস ও ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক ২০১৯ সালের ২৩ জানুয়ারি সম্পূর্ণভাবে ভেঙ্গে যায়, যুক্তরাষ্ট্র সরকার তখন ভেনিজুয়েলার অন্তর্বর্তী সরকার হিসেবে বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দেয়।

মাদুরো গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরে বাইডেনকে অভিনন্দন জানান, ডিসেম্বরের একই বক্তব্যের পুনরাবৃত্তি করে মাদুরো বলেন, 'যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের সঙ্গে ভালো সম্পর্ক ও সংলাপের জন্য ভেনিজুয়েলা তৈরি রয়েছে।'- সূত্র : বাসস।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা