আন্তর্জাতিক

একজনের লাশ দাহ করতে গিয়ে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ দাহ করতে গিয়ে শ্মশানঘাটের ছাদ ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ জানুয়ারি) ভারতের উত্তরপ্রদেশে মুরাগনগরের একটি শ্মশানঘাটে এ ঘটনা ঘটে।

ধ্বংসস্তুপের নিচ থেকে ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। সেখানে আরও অনেকে চাপা পড়ে আছেন বলে আশংকা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।

মেরুতের বিভাগীয় কমিশনার আনিতা সি মেশরাম বলেন, ধ্বংসস্তুপ থেকে ১৭ জনের মৃতদেহ ও ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রকৃত দোষীদের খুঁজে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানান, শ্মশানঘাটে মৃতদেহ দাহ করতে শতাধিকের বেশি মানুষ উপস্থিত ছিলেন। এখনো ধ্বংসস্তুপের নিচে ৪০ জনের মতো চাপা পড়ে আছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

স্থানীয়দের অভিযোগ, দেড় মাস আগেই শ্মশানের ওই অংশটির নির্মাণ কাজ শেষ হয়েছিল। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা