আন্তর্জাতিক

১ জানুয়ারি ভারতে ৬০ হাজার শিশুর জন্ম, বাংলাদেশে কত?

সান নিউজ ডেস্ক : নতুন বছরের প্রথমদিন এলেই আমরা মুখিয়ে থাকি প্রিয় মানুষগুলোকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। কারণ এদিনে সর্বোচ্চ মানুষের জন্মদিন থাকে এবং এই দিনেই পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি মানুষ জন্ম নেয়। ব্যতিক্রম নয় ২০২১ সালের পহেলা জানুয়ারী।

নতুন বছরের প্রথমদিন, অর্থাৎ গত ১ জানুয়ারি শিশুর জন্মে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। এদিন দেশটিতে জন্ম নিয়েছে প্রায় ৬০ হাজার শিশু, যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ইউনিসেফের এ তালিকায় শীর্ষ ১০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের নামও।

জাতিসংঘের সহযোগী সংস্থাটির হিসাবে, ২০২১ সালের ১ জানুয়ারি ভারতে শিশু জন্ম নিয়েছে অন্তত ৫৯ হাজার ৯৯৫টি। যদিও ২০২০ সালের প্রথমদিন দেশটিতে আরও ৭ হাজার ৩৯০টি বেশি শিশু জন্মগ্রহণ করেছিল।

ইউনিসেফ জানিয়েছে, বিশ্বজুড়ে ২০২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেছে অন্তত ৩ লাখ ৭১ হাজার ৫০৪টি শিশু। এর মধ্যে ৫২ শতাংশ শিশুই জন্ম নিয়েছে মাত্র ১০টি দেশে।

বছরের প্রথমদিন শিশুজন্মের হিসাবে ভারতের পরেই রয়েছে চীন। এদিন দেশটিতে জন্মগ্রহণ করেছে ৩৫ হাজার ৬১৫টি শিশু।

এরপর রয়েছে যথাক্রমে নাইজেরিয়া (২১ হাজার ৪৩৯টি), পাকিস্তান (১৪ হাজার ১৬১টি), ইন্দোনেশিয়া (১২ হাজার ৩৩৬টি), ইথিওপিয়া (১২ হাজার ৬টি), যুক্তরাষ্ট্র (১০ হাজার ৩১২টি), মিসর (৯ হাজার ৪৫৫টি), বাংলাদেশ (৯ হাজার ২৩৬টি) এবং কঙ্গো (৮ হাজার ৬৪০টি)।

সম্প্রতি জাতিসংঘের এ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১ সালে বিশ্বব্যাপী মোট ১৪ কোটি শিশু জন্ম নিতে পারে। তাদের গড় আয়ু ধরা হয়েছে ৮৪ বছর। তবে ভারতীয় শিশুদের প্রত্যাশিত গড় আয়ু ৮০ দশমিক ৯ বছর।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন, ১ জানুয়ারি ২০২১ তারিখে যেসব শিশু জন্ম নিয়েছে, তারা এক বছর আগের চেয়ে অনেকাংশে পরিবর্তিত একটি পৃথিবীর নাগরিক হতে চলেছে। তবে নতুন বছর সেগুলো নতুন করে কল্পনা করার সুযোগ নিয়ে এসেছে।

তার মতে, বর্তমান পৃথিবীতে প্রাণঘাতী মহামারি, অর্থনৈতিক ঘাটতি, দারিদ্র্য বৃদ্ধি ও গভীর সামাজিক বৈষম্যের আবরণে ইউনিসেফের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা