আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্পিকার ও সিনেটরের বাড়িতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেলের বাড়িতে হামলা করে ভাঙচুর চালানো হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এ হামলার ঘটনা ঘটে। লাখ লাখ মার্কিনিদের জন্য অর্থছাড় না করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শুক্রবার মার্কিন সিনেট অর্থছাড়ের বিষয়টি আটকে দিয়েছিল। হামলার সময় মিচ ম্যাককনেলের বাড়ির সামনে রঙিন কালি দিয়ে লেখা হয়, ‘আমাদের অর্থ কোথায়?’

এমন হামলার কড়া জবাব দিয়েছেন মিচ ম্যাককনেল। তিনি বলেন, ‘আমাদের সমাজে ভাঙচুর ও ত্রাসের রাজনীতির কোনও স্থান নেই। আমি এবং আমার স্ত্রী এসব নোংরা খেলায় ভয় পাই না। পৃথক এ হামলা ও ভাঙচুরের ঘটনা তদন্ত করছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা