আন্তর্জাতিক

ট্রাম্পের শেষ সময়ে ভয়াবহ হামলা হতে পারে ইরানে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদের শেষ সময়ে ইরানের ওপর ভয়াবহ হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। জেনারেল কাসেম সোলেইমানির মৃত্যুবার্ষিকীতে দুদেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠায় এমন আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

শনিবার ( ২ জানুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘ইরাক থেকে নতুন গোয়েন্দা তথ্যে জানা যায়, ইসরায়েলি উস্কানিদাতা এজেন্টরা আমেরিকানদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে।’ এসময়, সেই হামলাকে ইরানি হামলা ভেবে ইসরায়েলের ফাঁদে না পড়তে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাভেদ জারিফ।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দায়িত্বে আছেন আর দুই সপ্তাহের বেশি। এরমধ্যে তার নির্দেশে ইরানে চালানো হতে পারে ভয়াবহ হামলা। এদিকে কাশেম সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে তার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, যেকোনও মূল্যে এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে।

ইরান ও মার্কিন পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ পোস্টেল আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘খেলার শেষ দৃশ্যপটে ট্রাম্প আহত এবং কোণঠাসা। তার আর কিছু সপ্তাহ সময় আছে এবং আমরা জানি তিনি অত্যন্ত অপ্রত্যাশিত পদক্ষেপ নেওয়াতে অব্যস্ত।

যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল এন্ড স্ট্যাডিজের সহকারী পরিচালক ড্যানি পোস্টেল বলেন, ‘ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের প্রধান মিত্রদের, বিশেষ করে ইসরায়েল ও সৌদি আরবের চাপের মুখে রয়েছে ট্রাম্প।

প্রসঙ্গত, গত এক মাসে যুক্তরাষ্ট্রে পারস্য উপসাগরে ৩ দফায় মার্কিন বি-৫২ বোমারু বিমান উড়িয়েছে। এরমধ্যে ছিল সর্বশেষ গত বুধবার। ইরানকে প্রতিশোধ নিতে বিরত রাখতেই এসব বোমারু বিমান উড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা