আন্তর্জাতিক

ভারতের সর্বকনিষ্ঠ মেয়র হতে চলেছেন রাজেন্দ্রন

আর্ন্তজাতিক ডেস্ক : মাত্র ২১ বছর বয়সে কেরালার রাজধানী তিরুবনন্তপুরুমের মেয়র নির্বাচিত হয়ে ভারতের সবথেকে কমবয়সী মেয়র হওয়ার ইতিহাস গড়তে চলেছেন আরিয়া রাজেন্দ্রন। আরিয়া রাজেন্দ্রন তিরুবনন্তপুরমের অল সেইন্ট কলেজের গণিত দ্বিতীয় বর্ষের ছাত্রী হিসেবে পড়াশোনা করছেন।

আরিয়া স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার একজন কেন্দ্রীয় নেত্রী। পাশাপাশি তিনি সিপিআইএমের শিশু সংগঠন বাল্যসংঘের রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। আরিয়া রাজেন্দ্রন সিপিআইএম থেকে সদ্য করপোরেশনের নির্বাচনে জয়ী হয়েছেন। তার দল সিপিআইএম তাকেই মেয়র নির্বাচিত করতে চলেছে।

সিপিআইএম প্রার্থী হিসেবে আরিয়া রাজেন্দ্রন মুদিভানমুগাল ওয়ার্ড থেকে ইউডিএফ প্রার্থী শ্রীকালাকে ২ হাজার ৫শর বেশি ভোটে পরাজিত করেন। এ নির্বাচনে তিনি সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন। তিনি যখন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন, তখন তিনিই হবেন ভারতে সর্বকনিষ্ঠ মেয়র। আরিয়া রাজেন্দ্রবের বাবা রাজেন্দ্রন একজন বিদ্যুৎকর্মী, আর মা শ্রীলাথা একজন বীমা কর্মী।

আরিয়া রাজেন্দ্রন গণমাধ্যমকে বলেন, এটি দলের সিদ্ধান্ত এবং আমি তা মেনে চলবো। নির্বাচনের সময় লোকেরা আমাকে পছন্দ করতো কারণ আমি একজন ছাত্র। জনগণ তাদের প্রতিনিধি সুশিক্ষিত হোক এটা চেয়েছিল। আমি আমার পড়াশোনা চালিয়ে যাবো এবং মেয়র হিসাবে আমার দায়িত্ব পালন করবো।

মেয়র হিসেবে কোন বিষয়ে গুরুত্ব দিবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্জব্যবস্থাপনা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্জ্যব্যবস্থাপনাকে আমি প্রথম গুরুত্ব দিবো এবং দ্বিতীয়ত আমি প্রতিটা ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র করতে চাই।

অনেক সিনিয়র মানুষদের সঙ্গে মেয়র হিসেবে কাজ করতে কোন সমস্যা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার দল সিপিআইএম ব্যক্তি আমার ওপরে নয় কমরেড আরিয়া রাজেন্দ্রনের ওপর দৃঢ় বিশ্বাস রেখেছে। একজন কমরেড হিসেবেই আমার জন্ম এবং বেড়ে ওঠা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা