আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।রকফোর্ড সিটি পুলিশ টুইটারে ডন কার্টার লেনস বোলিং এলে থেকে লোকজনকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ইলিনয় অঙ্গরাজ্যের বোলিং এলেতে এ হামলার ঘটনা ঘটে। খবর: বাসস। পুলিশ প্রধান ড্যান ওশিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার তদন্ত চলছে। আমরা ৩ ব্যক্তিকে পেয়েছি যাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আরও ৩ জন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীর উদ্দেশ্য কী ছিল তা উল্লেখ না করে পুলিশ প্রধান সন্দেহভাজন একজন তাদের হেফাজতে রয়েছে বলে জানান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায়ই এ ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটে থাকে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা