আন্তর্জাতিক

করোনার প্রণোদনা বিল নিয়ে মুখোমুখি ট্রাম্প-বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : করোনার তহবিল এবং প্রণোদনা বিলে স্বাক্ষর না করায় ডোনাল্ড ট্রাম্পের ওপর খেপেছেন জো বাইডেন।

শনিবার (২৬ ডিসেম্বর) ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার অপেক্ষায় থাকা বাইডেন লিখিত বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্পের এই দায়িত্ব পালনের ব্যর্থতা ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে।’

কয়েক মাসের দর-কষাকষির পর গত সপ্তাহে পাস হওয়া বিলে ৯০ হাজার কোটি ডলারের যে প্রণোদনা প্যাকেজ রয়েছে তাতে বছরে ৭৫ হাজার ডলারের নিচে আয় করা মার্কিনিদের এককালীন ৬০০ ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

ট্রাম্প এককালীন এ অর্থের পরিমাণ বাড়িয়ে ২ হাজার ডলার করতে চাইছেন; যদিও কংগ্রেসের রিপাবলিকানরাই এখন বিলে সংশোধনী আনতে রাজি হচ্ছেন না। বিলে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিক প্রণোদনার সঙ্গে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের কেন্দ্রীয় বাজেটও জুড়ে দেওয়া হয়েছিল। ট্রাম্প স্বাক্ষর না করায় এখন মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একাংশ অচল হওয়ার ঝুঁকিতে পড়েছে।

এ সপ্তাহে ট্রাম্প জানান, বিল নিয়ে তিনি সন্তুষ্ট নন। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যরাই এতে অবাক হয়েছেন। এর মধ্যে বিশেষ বেকারভাতাও অন্তর্ভুক্ত যার মেয়াদ ২৬ ডিসেম্বরে শেষ হয়েছে। এ ছাড়া, সরকারি বিভিন্ন ব্যয়ের খাতে এক লাখ ৪০ হাজার কোটি ডলার বরাদ্দ ছিল।

বাইডেন বলছেন, ‘আজ বড়দিনের পরেরদিন; অথচ লাখো পরিবার জানে না তারা শেষ পর্যন্ত তাদের প্রয়োজন মেটাতে পারবে কিনা, কেননা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে বিপুল ব্যবধানে পাস হওয়া এবং দুই দলের সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন পাওয়া একটি অর্থনৈতিক সহায়তা বিলে সই করেননি’।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা