আন্তর্জাতিক

চীনের ৫০ কোটির বেশি মানুষের মাত্রাতিরিক্ত ওজন

আন্তর্জাতিক ডেস্ক : ছিপছিপে গড়ন আর চোখ ধাঁধানো শারীরিক কসরত- চীনাদের কথা শুনলে প্রথমে এ দৃশ্যই মনে আসে অনেকের। তবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সেসব। প্রযুক্তিগত উৎকর্ষের সঙ্গে কমে যাচ্ছে চীনাদের শারীরিক শ্রম, কাজের চাপে নিয়মিত ব্যায়াম করারও সুযোগ হচ্ছে না অনেকের। ফলে বেড়ে যাচ্ছে ওজন। বর্তমানে চীনে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর অর্ধেক, অর্থাৎ ৫০ কোটিরও বেশি মানুষ মাত্রাতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন। সম্প্রতি দেশটির এক সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণে মানুষের হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিসের মতো রোগের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাছাড়া, সাম্প্রতিক করোনাভাইরাস মহামারির কারণে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কারণ, স্থূল শরীরের মানুষদের মধ্যে করোনাজনিত শারীরিক জটিলতা বা মৃত্যুহার বেশি দেখা গেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, দেশটির ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের ওজন মাত্রাতিরিক্ত। এদের মধ্যে ১৬ দশমিক ৪ শতাংশই স্থূলতা সমস্যায় ভুগছেন। অথচ দেড় যুগ আগেও সেখানে অতিরিক্ত ওজন সমস্যা এতটা প্রকট ছিল না। ২০০২ সালে দেশটিতে মাত্রাতিরিক্ত ওজনে ভুক্তভোগী ছিলেন মাত্র ২৯ শতাংশ মানুষ।

জনগণের মধ্যে স্থূলতা সমস্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে শারীরিক পরিশ্রম কমে যাওয়াকে দায়ী করেছে এনএইচসি। তাদের মতে, বর্তমানে চীনে প্রাপ্তবয়স্কদের মধ্যে এক-চতুর্থাংশেরও কম সপ্তাহে অন্তত একদিন ব্যায়াম করেন। এছাড়া, মাংসের প্রতি আসক্তি বৃদ্ধি এবং ফলমূল খাওয়া কমিয়ে দেওয়া ওজন বৃদ্ধির অন্যতম প্রধান কারণ বলে জানানো হয়েছে। চীনের হারবিন শহরের পুষ্টিবিদ ওয়াং ড্যান বলেন, দেশের অনেক প্রাপ্তবয়স্ক মানুষ এখন ব্যায়াম করেন খুবই সামান্য, তাদের ওপর চাপ অনেক বেশি এবং কাজের সূচি একেবারেই অস্বাস্থ্যকর।

সম্প্রতি বাড়তি ওজন বা স্থূলতা সমস্যা শুধু চীনেই নয়, বাড়ছে সারাবিশ্বেই। চলতি বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, ১৯৭৫ সালের পর থেকে বিশ্বে স্থূলতার হার তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এতে ভুক্তভোগীদের মধ্যে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোও রয়েছে। সংস্থাটির হিসাবে, ২০১৬ সালে বিশ্বের ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক মাত্রাতিরিক্ত ওজন ও ১৩ শতাংশ স্থূলতা সমস্যায় ছিলেন। এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় উপসাগরীয় ছোট্ট দেশ কাতারে। তাদের ৭০ শতাংশ মানুষেরই মাত্রাতিরিক্ত ওজন।সূত্র: বিবিসি

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা