আন্তর্জাতিক

মিয়ানমারের লোকজনকে দেখামাত্র গুলির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ‘মিয়ানমারের লোকজনকে যেখানেই দেখতে পাবেন, সেখানেই তাদের গুলি করে হত্যা করুন’- ইউটিউবে দেওয়া থাইল্যান্ডের এক বাসিন্দার ঘোষণা এটি। মিয়ানমার থেকে আসা শ্রমিকদের মধ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় থাইল্যান্ডবাসীদের মধ্যে যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এটি তারই বহিঃপ্রকাশ বলে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জানিয়েছে রয়টার্স।

করোনার প্রাদুর্ভাবের বিষয়টি থাইল্যান্ডে প্রথম শনাক্ত হয় ব্যাংককের একটি সামুদ্রিক খাবারের বাজারে। ওই বাজারের অধিকাংশ শ্রমিকই মিয়ানমার থেকে যাওয়া অভিবাসী। বিষয়টি প্রকাশের পর অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

অভিবাসীদের সহায়তাকারী প্রতিষ্ঠান লেবার প্রটেকশন নেটওয়ার্কের কর্মী সমপং স্রাকাইউ জানান, ক্ষোভ এমন পর্যায়ে গিয়েছে যে, মিয়ানমার থেকে আসা লোকজনকে গণপরিবহন ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে অফিসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

প্রচারিত বিদ্বেষমূলক বক্তব্যগুলোর মধ্যে একটি হচ্ছে, অভিবাসী শ্রমিকদের যেন চিকিৎসাহীন রাখা হয়। এছাড়া তাদের যারা এনেছে তাদেরকেও যেন কঠোর শাস্তি দেওয়া হয়।খোদ প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচাঁ চলতি সপ্তাহে বলেছেন, অবৈধ অভিবাসীরা থাইল্যান্ডে করোনার সংক্রমণের জন্য দায়ী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্যোশাল মিডিয়া মনিটরিং ফর পিস গ্রুপ নামের একটি সংস্থা জানিয়েছে, ইউটিউব, ফেসবুক ও টুইটারে এ ধরনের বিদ্বেষমূলক হাজার হাজার মন্তব্য তারা খুঁজে পেয়েছে। গ্রুপের সদস্য সাইজাই লিয়াংজুনসাকুল বলেন, ‘এসব মন্তব্যের মধ্যে যে বিদ্বেষমূলক ভাষা ব্যবহার করা হয়েছে তা বৈষম্য ও জাতীয়তাবাদ উস্কে দিচ্ছে। আমরা উদ্বিগ্ন যে, অনলাইনে এই অসহিষ্ণুতা আরও বৈষম্যের দিকে নিয়ে যাবে এবং এটি বাস্তবিক সহিংসতার দিকে নিয়ে যেতে পারে।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা