আন্তর্জাতিক

আর্থিক অনিয়ম : জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ

আর্ন্তজাতিক ডেস্ক : আর্থিক অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’কে। এই অভিযোগে তার যে ভাবমূর্তি ছিল তা ক্ষতিগ্রস্ত হতে পারে। দুর্বল হতে পারে বর্তমান প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা’র অবস্থান। এ খবর দিয়ে লন্ডনের অনলাইন গার্ডিয়ান বলেছে, ২০১৫ থেকে গত বছর পর্যন্ত রাজধানী টোকিওতে চেরি ফুল ফোটা উৎসব দেখার জন্য বার্ষিক পার্টি আয়োজন করা হতো।

সেখানে যেসব নেতাকর্মী উপস্থিত হতেন তাদের রাতের খাবারের আয়োজন করা হতো। কিন্তু এ বিষয়ে রিপোর্ট করা হতো না। অর্থাৎ বিষয়টি গোপন করা হতো। এ বছর আগস্টে শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেন শিনজো আবে। প্রসিকিউটররা তার সেক্রেটারির বিরুদ্ধে একটি মামলা করতে চান। সে জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তারা। এতে এ সপ্তাহে স্বেচ্ছায় প্রশ্নের মুখোমুখি হয়েছেন শিনজো আবে। কিন্তু তিনি বেশ চাপের মুখে রয়েছেন। রাজনৈতিক সমর্থকরা ওইসব পার্টি আয়োজন করতেন।

এ বিষয়ে তার বক্তব্য পরিষ্কার করতে বলা হয়েছে। জাপানে বার্ষিক খরচের খাত প্রদর্শনে ব্যর্থতা সেখানকার রাজনৈতিক অর্থায়ন বিষয়ক আইনের সম্ভবত লঙ্ঘন। যারা ইয়ামাগুচি অঞ্চলে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন চেরি ফোটা দেখতে তাদের প্রতিজনের নৈশভোজে ৩৬ ডলার করে খরচ হয়েছে বলে বলা হয়েছে। তারা এ সময় সেখানে বিলাসবহুল হোটেলে অবস্থান করতেন। হোটেলের রিসিপ্টে দেখা গেছে, দুটি বিলাসবহুল হোটেলে ব্যাংকুয়েট স্টাইলের খাবারে ৫ বছরের বেশি সময়ে খরচ হয়েছে ২ কোটি ৩০ লাখ জাপানি ইয়েন।

তবে প্রধানমন্ত্রী হিসেবে শিনজো আবে বার বার তার এমপিদের বলেছেন, এক্ষেত্রে কোনো অসামঞ্জস্যতা ঘটে নি। ওদিকে মঙ্গলবার দিনের শেষে বার্তা সংস্থা কিয়োদো বলেছে, এখনকার মতো শিনজো আবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছেন না। জাপানে ১৯৫২ সাল থেকে প্রতি বছর চেরি ফোটা উৎসব দেখার জন্য পার্টি আয়োজন করে আসছেন প্রধানমন্ত্রীরা।

এর মাধ্যমে স্পোর্টস তারকা, সেলিব্রেটি এবং যার যার ক্ষেত্রে স্বনামখ্যাত এমন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে থাকেন। কিন্তু সমালোচকরা বলেন, এই ইভেন্ট ব্যবহার করে সরকার তার রাজনৈতিক সমর্থকদের পুরষ্কৃত করে থাকে। গার্ডিয়ান লিখেছে, এ ঘটনায় শিনজো আবে’র ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। দুর্বল হতে পারে বর্তমান প্রধানমন্ত্রী সুগা’র অবস্থান। কারণ, আট বছর ধরে শিনজো আবের প্রধান মুখপাত্র ছিলেন তিনি। তিনি ওই সময়ে সাবেক প্রধানমন্ত্রী আবে’র বিরুদ্ধে অভিযোগ উঠার পর তার পক্ষ নিয়েছিলেন।

বিরোধী দলীয় এমপিরা দাবি জোরালো করেছেন। তারা ওইসব নৈশভোটের অর্থ কোথা থেকে এসেছিল তার ব্যাখ্যা দাবি করেছেন। কেন সুগা আগে ওই অভিযোগ ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন তারও উত্তর চাইছেন তারা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা