আন্তর্জাতিক

দুই কোটি কৃষকের স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির কাছে রাহুল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আন্দোলনরত দুই কোটি কৃষকের স্বাক্ষরসহ দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি প্রদান করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় কংগ্রেসের পক্ষ থেকে কৃষি বিল নিয়ে সংসদে যৌথ অধিবেশন ডাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) প্রেসিডেন্টের এই স্মারকলিপি প্রদান করেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার আগে নয়াদিল্লিতে দলীয় সদর দফতরে জড়ো হয়েছিলেন কংগ্রেস নেতাকর্মীরা।

সকাল ১০টা ৪৫-এর দিকে বিজয় চক থেকে কংগ্রেসের সংসদ সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত বিক্ষোভের নেতৃত্ব দেয়ার কথা ছিল রাহুল গান্ধীর। কিন্তু এতে বাধা দিয়ে প্রিয়াংকা গান্ধীসহ আরও কয়েকজন কংগ্রেস নেতাকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। পরে দুই কোটি কৃষকের স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে কংগ্রেসের প্রতিনিধিদল।

ওই দলে রাহুল গান্ধী ছাড়াও ছিলেন গুলাম নবি আজাদ, অধীর রঞ্জন চৌধুরী। তারা কৃষকদের স্বার্থে এই আইন প্রত্যাহার করতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সরকারের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, এটা সবার জানা উচিত– দেশের প্রধানমন্ত্রী আদতে কিছুই জানেন না। তিনি চূড়ান্ত অযোগ্য। তিন-চারজন শিল্পপতির স্বার্থরক্ষা করতে দেশ চালাচ্ছেন। কৃষক, শ্রমজীবীদের প্রতি তার কোনো সমবেদনা নেই।

প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দেশটির কৃষকরা টানা আন্দোলন করে আসছেন। গত ২৬ নভেম্বর থেকে আন্দোলনরত কৃষকরা দিল্লি সীমান্তে অবস্থান করছেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা