করোনা রোধে সিডনির বিভিন্ন এলাকা লকডাউন
আন্তর্জাতিক

করোনা রোধে সিডনির বিভিন্ন এলাকা লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা সংক্রমণ রোধে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) ক্রিসমাসের সময় করোনা সংক্রমণ প্রতিরোধে এ উদ্যোগ যথেষ্ট বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা।

সিডনির উত্তরাঞ্চলে সৈকত এলাকার নর্দান বিচে করোনার সংক্রমণ সংখ্যা ৩৮ হওয়ায় বাসিন্দাদের শনিবার বিকেল থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। খবর বিবিসি।

নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, এই বিধিনিষেধ আরোপ করার ফলে ভাইরাসের তীব্র সংক্রমণ ঠেকাতে আমরা যথেষ্ট সময় পাবো। এর ফলে ক্রিসমাস ও নতুন বছরের এ সময়ে আমরা শিথিল থাকতে পারবো। শহরটির কয়েকটি এলাকার লোকদের শনিবার বিকেল থেকে ঘরে অবস্থান করতে হবে। বিচ, পাব ও হোটেলসমূহ বন্ধ থাকবে।

এদিকে, রাজ্য সরকার সব বাসিন্দাদের জনস্মুখে মাস্ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। এছাড়ও রাজ্য জুড়ে ‘উচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে। ফলে নিউ সাউথ ওয়েলসের বাসিন্দাদের এখন দেশের ভেতর অন্য রাজ্য ভ্রমণে বাধার মুখে পড়তে হবে।

করোনাভাইরাস সংক্রমণের নতুন এই ‘ক্লাস্টার’ পুরো অস্ট্রেলিয়ার জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়ে। নাহলে দেশটি বেশ সফলভাবেই সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলেছে বলা যায়।

সিডনির নর্দান বিচেস অঞ্চলের প্রায় আড়াই লাখ বাসিন্দাকে আগামী বুধবার পর্যন্ত বাড়ির ভেতর অবস্থান করতে এবং যদি তাদের শরীরে কোভিড-১৯ এর সামান্যতম উপসর্গও দেখা দেয় তবে দ্রুত পরীক্ষা করতে বলা হয়েছে।

রাজ্যের বাকি বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও গণপরিবহন, সুপারমার্কেট বা গির্জায় মাস্ক পরতে বলা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা