আন্তর্জাতিক

আবারও  ইতালিতে লকডাউন

আর্ন্তজাতিক ডেস্ক : ইতালিতে নতুন করে লকডাউন জারি হচ্ছে। বড়দিনের উৎসব এবং ইংরেজি নববর্ষকে সামনে রেখে দেশজুড়ে আবারও লকডাউন জারি করছে কর্তৃপক্ষ। দেশজুড়ে দৈনিক সংক্রমণ আবারও বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

বিধিনিষেধের আওতায় আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি এবং ৫ ও ৬ জানুয়ারি ইতালিজুড়ে রেড জোন জারি থাকবে। আগামী ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং ৪ জানুয়ারি কড়াকড়ি কিছুটা শিথিল করা হবে। এসব দিনে লোকজন নিজেদের বাড়ির বাইরে বের হতে পারবেন। তবে এ সময় সব ধরনের বার এবং রেস্টুরেন্ট বন্ধ থাকবে।

লকডাউনের সময় রাত ১০ থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি থাকবে বলে জানানো হয়েছে। খবর বিবিসির। সরকারি ছুটির দিনগুলোতে রেড জোনের আওতায় থাকবে পুরো ইতালি। এ সময় অপ্রয়োজনীয় কোনো দোকানপাট, রেস্টুরেন্ট বা বার খোলা রাখা যাবে না। বড়দিনের উৎসব এবং নতুন বছরকে ঘিরে সব উৎসব-আয়োজন বন্ধ থাকছে।

চলতি বছর মহামারী করোনাভাইরাসের কারণে জনসমাগম ঘটে এমন সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি সরকার। তবে শুধু জরুরি কাজ, চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে লোকজনকে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া সীমিত পরিসরে লোকজন একে অন্যের বাড়িতে বেড়াতে পারবেন বলেও জানানো হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী গিসেপে কন্তে বলেছেন, দেশজুড়ে লকডাউন জারির সিদ্ধান্ত খুব সহজ বিষয় ছিল না। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের বিশেষজ্ঞরা খুবই উদ্বিগ্ন যে, ক্রিসমাসের মধ্যে দেশজুড়ে সংক্রমণ এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যেতে পারে। সে কারণেই আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে।’

ইউরোপে এখন পর্যন্ত করোনা সংক্রমণে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৬৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২১ হাজার ৭৭৮। এর মধ্যে মারা গেছে ৬৭ হাজার ৮৯৪ জন।

ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১২ লাখ ২৬ হাজার ৮৬। বর্তমানে ইতালিতে অ্যাকটিভ কেসের সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৭৯৮। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে দুই হাজার ৮১৯ জন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা