আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৫ শিশু নিহত

আর্ন্তজাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে ভয়াবহ এক বোমা বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। এ খবর দিয়েছে বিবিসি।

হামলার জন্য উগ্রবাদী সংগঠন তালেবানকে দায়ী করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

পুলিশের মুখপাত্র আহমেদ খান সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবানের সংশ্লিষ্টতার কথা জানান। ধারণা করা হচ্ছে, ওই স্থানেই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিলনা। সেখানে একটি কোরান তেলাওয়াতের অনুষ্ঠান চলছিল। ওখান থেকেই বোমাটি একটি রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছিল।

সেসময় বেশ কয়েকজন শিশু ওই রিক্সাটি ঘিরে ছিল। বিস্ফোরণ হওয়ায় ঘটনাস্থলেই আশেপাশে থাকা শিশুদের মৃত্যু হয়। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়বে। তবে ওখানে ১২ শিশুর মৃত্যু হয়েছে দাবি করে একটি বিবৃতি দিয়েছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি দাবি করেন, এটি একটি দুর্ঘটনা ছিল।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা