আন্তর্জাতিক

মাস্ক ছাড়া সেলফি তোলায় চিলির রাষ্ট্রপতিকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্র সৈকতে এক পথচারীর তোলা সেলফিতে মাস্ক না পরা অবস্থায় পোজ দেওয়ায় সাড়ে ৩ হাজার ডলার জরিমানা করা হয়েছে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) চিলির স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা তাকে এ জরিমানা করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চিলিতে জনসমাগমস্থলে মাস্ক পরার ব্যাপারে ব্যাপক কড়াকড়ি রয়েছে। নিয়ম না মানলে জরিমানার পাশাপাশি কোনও কোনও ক্ষেত্রে কারাদণ্ডের বিধানও আছে। ডিসেম্বরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সেলফি স্বাস্থ্য কর্তৃপক্ষের নজরে আসলেই পিনেরা মাস্ক ছাড়া ছবি তোলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন।

চিলির প্রেসিডেন্ট জানান, সমুদ্রসৈকত তীরবর্তী অভিজাত শহর কাচাগুয়ায় নিজের বাড়ির কাছের সমুদ্রসৈকতে হাঁটতে গেলে এক নারী তাকে চিনে ফেলেন ও একসঙ্গে ছবি তোলার অনুরোধ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেলফিতে কাছাকাছি দাঁড়ানো পিনেরা ও নারী দুজনের মুখেই মাস্ক দেখা যায়নি।

উল্টাপাল্টা কাজের জন্য চিলির এ ডানপন্থি প্রেসিডেন্টের বেশ খ্যাতি আছে। গত বছর রাজধানী সান্তিয়াগোতে অসাম্যর বিরুদ্ধে লাখো মানুষের তুমুল প্রতিবাদের সময়ও পিনেরাকে একটি পিজা পার্টিতে হাসিমুখে ছবি তুলতে দেখা গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা