আন্তর্জাতিক

তালেবান প্রতিনিধির সঙ্গে বৈঠক ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে শেষ পর্যন্ত আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদলের সাক্ষাৎ হয়েছে। প্রথমবারের মতো আনুষ্ঠানিক এ সাক্ষাতে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছে।

পাক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তালেবানের রাজনীতি বিষয়ক উপ প্রধান মোল্লা আব্দুলগনি বারাদারের সভাপতিত্বে এই গোষ্ঠীর একটি প্রতিনিধিদল শুক্রবার ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দপ্তর দাবি করেছে, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কাজে সহযোগিতা করার লক্ষ্যে তালেবান প্রতিনিধিদলের পাকিস্তান সফরের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবারের বৈঠকে আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সরকার ও তালেবান উভয়কে সহিংসতা পরিহার করতে হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আফগান শান্তি প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, কোনো কোনো মহল আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হোক তা চায় না এবং এসব মহলের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদল এই নিয়ে তিনবার আনুষ্ঠানিক সফরে পাকিস্তানে গেলেও দেশটির প্রধানমন্ত্রী এই প্রথম তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। মোল্লা বারাদারের নেতৃত্বে প্রতিনিধিলটি গত বুধবার পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে সাক্ষাৎ করে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা