আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফাইজারের পর মডার্নার টিকা অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক : ফাইজারের পর কোভিড-এর দ্বিতীয় ভ্যাকসিন মডার্নার অনুমোদন মিলেছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন- এফডিএ যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে এ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়।

বিষয়টি নিশ্চিত করে এক টুইট বার্তায় স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে দ্রুত মডার্নার টিকা বিতরণ শুরুর হওয়ার কথাও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার মডার্নার টিকা আমেরিকায় বিশেষভাবে ছাড়পত্র পেতে মার্কিন বিশেষজ্ঞ প্যানেল সুপারিশ করে। বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতেই খাদ্য ও ওষুধ প্রশাসন একদিনের ব্যবধানেই টিকাটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি,মডার্নার টিকা ১৮ বছরের উপরের বয়সীদের জন্য ঝুঁকি নেই। কোভিড প্রতিরোধে এই টিকাটি এখন পর্যন্ত ৯৪ শতাংশ কার্যকরের প্রমাণ পাওয়া গেছে।

মার্কিন প্রশাসন বলছে, মডার্নার প্রায় ৬ কোটি ডোজ চলতি সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যগুলোতে পাঠানোর প্রস্তুতি চলছে। মডার্না এবং এনআইএডি যৌথভাবে এ ভ্যাকসিন উৎপাদনের জন্য মার্কিন সরকারের আড়াই বিলিয়ন ডলারের তহবিল সহযোগিতা পায়। মার্কিন প্রশাসন মডার্না ভ্যাকসিনের ২০০ মিলিয়ন ডোজ আগাম কিনে ফেলেছে। আরও ৩ কোটি ডোজ কেনার কথা রয়েছে মার্কিন ফেডারেল সরকারের।

যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৩ লাখ ১১ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৭২ লাখ। সম্প্রতি শীত জেঁকে বসায় করোনা আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। দেশটিতে গড়ে দৈনিক তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

এমন পরিস্থিতি সামলাতেই ফাইজারের পর মডার্নার টিকা অনুমোদন জরুরিভিত্তিতে ছাড়পত্র দেয়া হয়েছে। গুরুতর রোগী, স্বাস্থ্যকর্মী এবং প্রবীণ নাগরিকরা টিকা নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা