আন্তর্জাতিক

বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারীসহ ৪২ নেতা

আর্ন্তজাতিক ডেস্ক : দীর্ঘ টালবাহানার অবসান ঘটলো আজ। শনিবার (১৯ডিসেম্বর) মেদিনীপুরের কলেজ মাঠে এক বিশাল জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির দু'নম্বর অমিত শাহের হাত থেকে পতাকা ও উত্তরীয় নিয়ে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। একা শুভেন্দু নন, বিজেপিতে এদিন যোগ দিলেন আরও ৪২জন নেতা। এদের মধ্যে একজন তৃণমূল সাংসদ, নয়জন বিধায়ক, একজন প্রাক্তন সাংসদ ও একজন প্রাক্তন রাজ্যমন্ত্রী আছেন। এছাড়াও কংগ্রেসেরও একজন বিধায়ক আছেন।

মেদিনীপুরের কলেজ মাঠে শুভেন্দু এসে পৌঁছাতেই জনতা চিৎকার করে ওঠে। মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী তাকে বরণ করে নেন। মঞ্চে উপবিষ্ট অমিত শাহ তাকে অভিবাদন জানান। অন্য বিজেপি নেতারাও শুভেন্দুকে স্বাগত জানান। শুভেন্দু তার ভাষণে বলেন, আমি আপনাদের সেবায় থাকবো। ১৮ ঘণ্টা আমাকে পথে পাবেন।

মমতা বন্দোপাধ্যায় আমাকে বিশ্বাসঘাতক বলেছেন, আমি কাঁথি শহর থেকেই মমতা বন্দোপাধ্যায় এর দলকে তুলে দেবো। আমার জন্মদাত্রী মা'র পরেই আছেন ভারতমাতা। আমি এই দুই মায়ের উপাসক। স্বীকার করেন যে একটা সময়ে তিনি দেশবাঁচাও বিজেপি হটাও আওয়াজ তুলেছিলেন। কিন্তু, তাঁর বোধোদয় হয়েছে।

এখন আওয়াজ তুলছেন, ভাইপো হটাও দেশ বাঁচাও। ভাইপোর তোলাবাজি বন্ধ করতে হবে। তিনি এটাও জানান যে, তার যখন করোনা হয়েছিল তখন তার দলের কেউ খোঁজ নেয়নি। দিল্লি থেকে অমিত শাহ নিয়েছিলেন। অমিত শাহ বলেন, শুভেন্দু অধিকারীর মতো একজন তরুণ তুর্কি নেতা দলে আনায় দলের শক্তিবৃদ্ধি হলো। একুশে মমতার পতন নিশ্চিত বলে তিনি ঘোষণা করেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা