আন্তর্জাতিক

একজনের মিথ্যায় ১৭ লাখ মানুষ লকডাউনে

আন্তর্জাতিক ডেস্ক : একজনের মিথ্যেই কাল হলো অস্ট্রেলিয়ার ১৭ লাখ মানুষের। সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের একটি পিৎজা শপের এক কর্মী করোনায় আক্রান্ত হয়েও বিষয়টি গোপন করে কর্মস্থলে কাজ করে যাচ্ছিলেন। এসময় কাস্টমাররাও তার সংস্পর্শে আসে। পরে বিষয়টি প্রকাশ হলে পুরো সাউথ অস্ট্রেলিয়া রাজ্যে বাধ্যতামূলক লকাডাউন দিয়েছে প্রশাসন।

রাজ্যের মুখ্যমন্ত্রী স্টিভেন মার্শাল জানিয়েছেন, আগামী ৬ দিন লকডাউন কার্যকর থাকবে। তবে করোনা নিয়ে এমন অবহেলায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মার্শাল বলেন, ‘এক ব্যক্তির কর্মকাণ্ডে আমরা একেবারেই হতাশ। আপনারা দেখতেই পাচ্ছেন তার মিথ্যা কথার কি পরিণতি হলো। তবে এই ঘটনা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’

অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার গ্র্যান্ট স্টিভেন্স, পিৎজা বারটিকে সংক্রমণের কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন। যদিও ওই ব্যক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান তিনি।

পিৎজা বারকে কেন্দ্র করে যারা সংস্পর্শে এসেছিলেন তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৭ জন। আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ২৭ হাজার ৮০০ ছাড়িয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা