আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শপিংমলে হামলা, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি শপিংমলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত আটজন আহত হয়েছেন। তবে হামলাকারীকে এখনও আটক করতে পারেনি নিরাপত্তা বাহিনী।

এফবিআই এবং মিলওয়াকি কাউন্টি শেরিফ কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, তাদের কর্মকর্তারা ঘটনাস্থল মেফেয়ার মলে পৌঁছেছেন। সেখানে স্থানীয় পুলিশ বাহিনীকে সহযোগিতা করছেন তারা।

ওয়াওওয়াতোসা পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, জরুরি কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন বন্দুকধারী সেখানে ছিল না।

বিবৃতিতে তারা জানিয়েছে, আহতদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর বয়সী। তাদের সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের সবশেষ শারীরিক অবস্থা জানা না গেলেও ওয়াওওয়াতোসার মেয়র ডেসিন ম্যাকব্রাইড জানিয়েছেন, তাদের কারও অবস্থা সংকটাপন্ন নয়।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ২০ থেকে ৩০ বছর বয়সী শ্বেতাঙ্গ ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী তাণ্ডব শুরু করতেই শপিংমলের বেশ কয়েকজন কর্মী ভবনের ভেতর আশ্রয় নেন।

মলটি পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে বলেছে, আমরা চরম হতাশ এবং ক্ষুব্ধ যে, আমাদের অতিথি ও ভাড়াটিয়ারা আজ এমন সহিংস ঘটনার শিকার হয়েছেন।

তারা আরও বলেছে, আমরা ওয়াওওয়াতোসা পুলিশ বিভাগে আমাদের অংশীদারদের প্রতি কৃতজ্ঞ। এ বিষয়ে তদন্ত এগিয়ে নিতে তাদের যথাসাধ্য সহযোগিতা করা হচ্ছে। সূত্র: এএফপি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা