আন্তর্জাতিক

ইরানের প্রতি আজারবাইজান প্রেসিডেন্টের কৃতজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ার দখল থেকে নাগরনো-কারাবাখ ফের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সহযোগিতার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

শুক্রবার (২০ নভেম্বর) কারাবাখ অঞ্চলের আগদাম শহরে আজারবাইজানের সেনা মোতায়েন উপলক্ষে এক ভিডিওবার্তা প্রকাশ করে ইরানের প্রতি এ কৃতজ্ঞতা জানানো হয়েছে। খবর ইরনার।

ইলহাম আলিয়েভ বলেন, ইরান আজারবাইজানের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ। কয়েকদিন আগেও আলিয়েভ কারাবাখ অঞ্চলের পুনরুদ্ধার হওয়া এলাকা পরিদর্শনে গিয়ে ইরান-আজারবাইজান সীমান্তকে ‘বন্ধুত্বের সীমান্ত’ বলে উল্লেখ করেছিলেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি নাগরনো-কারাবাখ সংকট প্রসঙ্গে এক ভাষণে বলেন, আর্মেনিয়ার হাতে দখলীকৃত সমস্ত ভূখণ্ড আজারবাইজানকে ফেরত দিতে হবে। একইসঙ্গে তিনি জাতিগত আর্মেনীয় জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষা এবং দুদেশের মধ্যকার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করারও আহ্বান জানান।

কারাবাখ অঞ্চলে ২৭ সেপ্টেম্বার থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষ গত ৯ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয়। সেই চুক্তি অনুযায়ী শুক্রবার আজারবাইজানের সেনাবাহিনী কারাবাখের আগদাম শহরে প্রবেশ করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা