আন্তর্জাতিক

চার রাজ্যের ফলাফলে তিনটিতেই বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অন্তত চারটি রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে অন্তত তিনটি রাজ্যে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন জয় পেয়েছেন বলে প্রাথমিক ফলে দেখা গেছে। অন্যদিকে, রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন মাত্র একটিতে।

মার্কিন বার্তাসংস্থা এপি বলছে, ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটনে জো বাইডেন এবং ইধাও প্রদেশে ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন।

এই চার রাজ্যের ফল আসার পর ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২২৩ এবং ট্রাম্পের ১৭৪-তে দাঁড়িয়েছে।

ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত অন্তত ১৪টি রাজ্যে জয় পেয়েছেন। রাজ্যগুলো হলো- ভারমন্ট, ডেলাওয়ার, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউইয়র্ক, কানেক্টিকাট, কলোরাডো, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন রাজ্য এবং ওয়াশিংটন ডিসি।

অন্যদিকে, দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৭টি রাজ্যে বিজয়ী হয়েছেন। রাজ্যগুলো হলো- ইন্ডিয়ানা,কেন্টাকি, ওকলাহোমা, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া, আরাকানসাস, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, আলাবামা, সাউথ ক্যারোলাইনা, লুইজিয়ানা, নেব্রাসা এবং নেব্রাসার থার্ড ডিসট্রিক্ট, উটাহ, মিজৌরি, কানসাস, ওয়াইওমিং এবং মিসিসিপি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীর ৫০টি রাজ্য ও ওয়াশিংটন ডিসি মিলে মোট ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের দরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতীয় ভোটের মাধ্যমে নির্বাচিত হন না।

তবে রাজ্যগুলোতে জয়ের মাধ্যমে কোনও প্রার্থী ইলেকটোরাল কলেজ প্রতিনিধি বেশি পেলে তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন। মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটের ১০০ জন, প্রতিনিধি পরিষদের ৪৩৫ এবং সাংবিধানিক ক্ষমতাবলে ওয়াশিংটন ডিসির তিনজন প্রতিনিধিসহ দেশটিতে মোট ইলেকটোরাল কলেজ প্রতিনিধির সংখ্যা ৫৩৮।

ইলেকটোরাল কলেজ ভোটের পাশাপাশি ভোটেও এগিয়ে আছেন জো বাইডেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, জো বাইডেন এখন পর্যন্ত (এই প্রতিবেদন তৈরির সময় ১১টা ৫৭ মিনিট) মোট ভোট পেয়েছেন ৬ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ২৮৩টি ভোট এবং ডোনাল্ড ট্রাম্প ৬ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৭০৩টি।

যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে দেশটির মোট ২৪ কোটি ভোটারের মধ্যে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন ১৯ কোটি। করোনাভাইরাস মহামারির কারণে এই ভোটারদের মধ্যে ১০ কোটির বেশি আগাম ভোট দিয়েছেন। বিভিন্ন রাজ্য থেকে প্রাথমিক ফল আসতে শুরু করলেও আগাম ভোটের ফল পেতে বিলম্ব হতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা