আন্তর্জাতিক

জয়ের পথেই আছি : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : ডেলাওয়ারের উইলমিংটন শহরে সমর্থকদের সামনে এসে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, নির্বাচনে তিনি জয়ের পথেই আছেন বলে তার বিশ্বাস।

আমরা জানতাম, আমাদের অপেক্ষা দীর্ঘ হবে, আমরা জানতাম, হয়তো আমাদের সকাল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে, কিংবা তারও বেশি। কিন্তু এখন পর্যন্ত আমাদের যা অবস্থান সেটা সন্তোষজনক। আজ আমি আপনাদের বলতে এসেছি, এই নির্বাচনে আমরা জয়ের পথেই আছি।

সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন বাইডেন।

#সর্বশেষ: বাইডেন ২১৩-১৭৪ ট্রাম্প

#যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে

#পূর্ব ও মধ্যাঞ্চলের অনেকগুলো রাজ্যে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। তবে সময়ের পার্থক্যের কারণে এখনও অনেক রাজ্যে ভোট চলছে।

#রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রথমদিকে ভোট শেষ হওয়া স্টেটগুলোতে তাদের প্রত্যাশা অনুযায়ী জয় পেয়েছেন। সে কারণে এখন নজর দেওয়া হচ্ছে জয়-পরাজয় নির্ধারণে নিয়ামক হিসেবে ভূমিকা রেখে আসা ‘সুইং’ স্টেটগুলোর দিকে।

#করোনাভাইরাস মহামারীর মধ্যে এই নির্বাচনে ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। এক শতকের বেশি সময়ের মধ্যে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়ছে বলে ধারণা করা হচ্ছে। কিছু রাজ্যের ভোট গণনা শেষ হতে দেরি হতে পারে

#৭৪ বছর বয়সী ডনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচনে পরাজয় এড়াতে লড়ছেন। সর্বশেষ ১৯৯২ সালে জর্জ এইচডব্লিউ বুশ দ্বিতীয় দফা নির্বাচনে হেরে গিয়েছিলেন

#একটি বুথ ফেরত জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন ভোটারের চারজন করোনাভাইরাস মোকাবেলা নিয়ে অসন্তোষ জানালেও ভোট দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে দেশের অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা