আন্তর্জাতিক

কু-প্রস্তাব দেয়ায় তৃণমূল নেতাকে জুতাপেটা

আন্তর্জাতিক ডেস্ক : নারীদের অশ্লীল বার্তা, কু-প্রস্তাব, আপত্তিকর মেসেজ পাঠানো অভিযোগে তৃণমূল নেতাকে জুতাপেটা করেছে উত্তেজিত নারীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের রাজারহাটের দশদ্রোণে। এ বিষয়ে মুখ খোলেননি অভিযুক্ত ওই নেতা।

স্থানীয় জনতার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরেই রাস্তায় চলাচলের সময় এলাকার নারীদের অশ্লীল বার্তা, কুপ্রস্তাব, আপত্তিকর কথা বলে নানাভাবে উত্ত্যক্ত করতেন বুদ্ধদেব দাস নামের তৃণমূল নেতা। দীর্ঘদিন যাবত এলাকার নারীদের মধ্যে ক্ষোভ জমেছিল অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে।

এ পরিস্থিতিতে সম্প্রতি ফের এক নারীকে কু-প্রস্তাব পাঠান তিনি। গোটা বিষয়টি স্থানীয়দের জানানোর পাশাপাশি পুলিশে অভিযোগও করেন ওই নারী। এরপর মঙ্গলবার বুদ্ধদেব দাসকে নাগালে পেতেই তার ওপর চড়াও হন নারীদের। এলোপাথাড়ি জুতাপেটা করা হয় তাকে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ। তাদের সামনেও চলে মারধর। দীর্ঘক্ষণ পর কোনো রকম উত্তেজিত জনতাকে শান্ত করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগেও ওই নেতার বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ রয়েছে। নারীরা প্রতিবাদ করেছেন, তাকে সতর্কও করেছেন। থানা-পুলিশও হয়েছে। কিন্তু তাতেও স্বভাব পাল্টায়নি অভিযুক্ত নেতা, যার জেরে এই পরিণতি। এ বিষয়ে গণমাধ্যমের কাছে বুদ্ধদেব দাস কোনো মন্তব্য করেননি। তবে রাজারহাটের তৃণমূলের দাবি, অভিযুক্তের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা