আন্তর্জাতিক

ট্রাম্পের জয়ের জন্য ভারতে পূজা

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন আরও একবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সেজন্য পূজা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর এক গ্রামের বাসিন্দারা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিজয় কামনা করে ভারতের দক্ষিণের একটি গ্রামে ৩ নভেম্বর মঙ্গলবার পূজার আয়োজন করা হয়। তামিলনাডুর থুলাসেন্দ্রাপুরাম গ্রামের বাসিন্দা ট্রাম্পকে পছন্দ করেন। তারা চান ট্রাম্পই আবারও জয়ী হবেন। সে কারণেই এই পূজার আয়োজন।

হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী দাবি করেছে, ট্রাম্পের বিজয়ের জন্য ৫০ লাখ হিন্দুর সমর্থন রয়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরুর আগেই থুলাসেন্দ্রাপুরাম গ্রামের বাসিন্দারা বিশেষ প্রার্থনার জন্য মন্দিরের সামনে জড়ো হন। স্থানীয় এক রাজনীতিবিদ পূজার অংশ হিসেবে মূর্তির ওপর দুধ ঢেলে দেন।

তিনি জানান, এই পূজার সংবাদ সংগ্রহের জন্য ১৫টিরও বেশি গাড়ি ও মোটরসাইকেল নিয়ে সাংবাদিকরা এসেছিলেন।

রাজধানী থেকে শতাধিক মাইল দূরের এই গ্রামটিতে হিন্দুত্ববাদী দল হিন্দুসেনার ২৪ জনেরও বেশি সদস্য গেরুয়া কাপড় পরে অগ্নিপূজা করেছে এবং ট্রাম্পের বিজয়ের জন্য স্লোগান দিয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা বিষ্ণু গুপ্ত রয়টার্সকে বলেছেন, ট্রাম্প পাশে থাকলেই কেবল ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে এবং তিনি যত দিন প্রেসিডেন্ট থাকবেন, তত দিন চীন ও পাকিস্তানকে দূরে রাখা যাবে।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের বিজয় কামনা করেও বিশেষ প্রার্থনা ও পূজা করেছেন দক্ষিণ ভারতের একটি গ্রামের মানুষ। কমলা হ্যারিসের মা জন্মগ্রহণ করেছেন তামিলনাডুতে। সে কারণে ভারতের বহু মানুষের সমর্থন রয়েছে তার প্রতি।

শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে সারাবিশ্ব। এর মধ্যেই বেশ কিছু ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফল হাতে এসেছে। এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে ২৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন।

গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ১১৯টি ইলেকটোরাল ভোট।অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৯২টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।

তবে ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকলেও জনগণের ভোট এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন পর্যন্ত ভোট পেয়েছেন ২ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৫৭২টি ভোট। এদিকে, বাইডেনকে ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৬৫৯ জন ভোটার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা