আন্তর্জাতিক

আমিরাতের উপ-রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর করোনা ভ্যাকসিন গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সিনিয়র মন্ত্রীরা। মঙ্গলবার (০৩ নভেম্বর) নিজের টুইটার পেজে এক বার্তায় আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম করোনার ভ্যাকসিন গ্রহণের বিষয়টি জানান।

আমিরাতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবার সুরক্ষা এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং ভ্যাকসিনটি উপলক্ষে নিরলসভাবে কাজ করে যাওয়া আমাদের দলগুলোর জন্য আমি নিজেকে গর্বিত বোধ করছি। পাশাপাশি যারা ভ্যাকসিনটির ট্রায়ালে অংশ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমিরাতে অবস্থানরত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।’

এ ছাড়াও ভ্যাকসিন গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের উপ -প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লে. জেনারেল শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ান এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানসহ সিনিয়র মন্ত্রী ও কর্মকর্তারা।

উল্লেখ্য যে, গত আগস্ট মাসে প্রায় ৩১ হাজার মানুষ স্বেচ্ছায় ভ্যাকসিনটির তৃতীয় ট্রায়ালে অংশ নিয়েছিলেন। ভ্যাকসিন গ্রহণকারীদের কোনো প্রতিক্রিয়া ছাড়াই সফলভাবে সম্পন্ন করেছে ভ্যাকসিনটির তৃতীয় ধাপ।

চীনের সিনো ভ্যাকসিনটির তৃতীয় ট্রায়ালে স্বেচ্ছায় অংশ নিয়েছিলেন আরব আমিরাতে অবস্থানরত প্রায় ৩ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা