আন্তর্জাতিক

হোয়াইট হাউজের বাইরে বাইডেন সমর্থকদের উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ১০ কোটি ২ লাখের বেশি আগাম ভোট দেয়ার পরও মঙ্গলবার ভোটের দিন করোনা মহামারী উপেক্ষা করে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউজের বাইরে উল্লাস করেছেন জো বাইডেনের সমর্থকরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত হোয়াইট হাউজের বাইরে একটি স্থানকে বর্ণবাদ আন্দোলনের সময় ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা নামে নামকরণ করা হয়। মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের দিন সন্ধ্যায় শত শত বাইডেন সমর্থক সেখানেই জড়ো হয়ে উল্লাস করেন।

শুধু ওয়াশিংটন নয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাইডেন সমর্থকরা মঙ্গলবার হোয়াইটে হাউজের বাইরে জড়ো হন। বাইডেনের সমর্থকরা জানান, মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন জয় আগাম উদযাপন করার জন্যই তারা জড়ো হয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা