আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন ৬ কোটি ২০ লাখ ভোটার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩ নভেম্বর। তবে এরইমধ্যে আগাম ভোট দিয়েছেন ছয় কোটি ২০ লাখ ভোটার। ২০১৬ সালের চেয়ে এ সংখ্যা এক কোটি ২০ লাখ বেশি। এমনটাই উঠে এসেছে এনবিসি নিউজ ডিসিশন ডেস্ক/টার্গেট স্মার্ট-এর সমীক্ষায়।

তাদের মতে, এবার যুক্তরাষ্ট্রে আগাম ভোটের সংখ্যা ৯ থেকে ১০ কোটিতে পৌঁছাবে। অর্থাৎ ৩ নভেম্বরের আগেই এতো সংখ্যক মানুষ আগাম ভোট দিয়ে ফেলবেন।

এনবিসি নিউজকে ভোটিং ডাটা সরবরাহ করে ডেমোক্র্যাটিক পলিটিক্যাল ডাটা ফার্ম টার্গেট স্মার্ট। তাদের সরবরাহ করা তথ্যের ওপর ভিত্তি করেই নির্বাচনি ভবিষ্যত বাণী করে থাকে সংবাদমাধ্যমটি।

দোদুল্যমান রাজ্যগুলোতে এবার আগাম ভোটের হার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। মেইলেও নিজেদের রায় জানিয়ে দিয়েছেন বিপুল সংখ্যক ভোটার। নির্বাচনি বৈতরণী পার হতে গুরুত্বপূর্ণ যে ‘ব্যাটলগ্রাউন্ড’ বা ‘দোদুল্যমান’ রাজ্যগুলো রয়েছে তার একটি পেনসিলভানিয়া। সেখানে এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় ১৪ লাখ মানুষ। ২০১৬ সালের নির্বাচনে সেখানে মোট আগাম ভোটের সংখ্যা ছিল ১২ লাখের কিছু বেশি। কিন্তু এবার নির্বাচনের এক সপ্তাহ আগেই এ সংখ্যা গতবারের পরিসংখ্যান ছাড়িয়ে গেছে।

মিশিগান ও উইসকনসিন-এর মতো দোদুল্যমান রাজ্যগুলোতেও এবার আগাম ভোটের জয়জয়কার। দুই রাজ্যেই এবার যে পরিমাণ আগাম ভোট পড়েছে সেটি গত বারের প্রায় দ্বিগুণ।

২০১৬ সালের নির্বাচনে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে সামান্য ব্যাবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প।

ওহাইও, টেক্সাস ও জর্জিয়ার মতো রাজ্যগুলোতেও এবার প্রচুর আগাম ভোট পড়েছে। টেক্সাসে এরইমধ্যে ৬৯ লাখ আগাম ভোট পড়েছে। গতবারের চেয়ে এ সংখ্যঅ প্রায় ১৪ লাখ বেশি। এ রাজ্যের ৪০ শতাংশেরও বেশি ভোটার এরইমধ্যে তাদের রায় জানিয়ে দিয়েছেন।

নর্থ ক্যারোলিনা, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া ও আরিজোনা-র মতো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতেও এবার আগাম ভোটদানের হার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। গতবারের ট্রাম্প ও হিলারি ক্লিনটন যৌথভাবে সেখানে যে ভোট পেয়েছিলেন এবার এরইমধ্যে তার চেয়ে বেশি আগাম ভোট পড়েছে।

রবিবার প্রকাশিত সিবিএস নিউজ/ইউগভ-এর সমীক্ষা বলছে, ফ্লোরিডায় আগাম ভোট দেওয়া ব্যক্তিদের মধ্যে ৬১ শতাংশই ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন-এর সমর্থক হিসেবে পরিচিত। সেখানে ট্রাম্প সমর্থকদের মধ্যে আগাম ভোটদানের হার ৩৭ শতাংশ। নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ার মতো রাজ্যগুলোতের চিত্রও প্রায় রকম। এসব রাজ্যেও আগাম ভোটে এগিয়ে আছেন জো বাইডেন।

দৃশ্যত এবার অনিয়মিত ভোটাররা নির্বাচন নিয়ে আগ্রহী হচ্ছেন। দলে দলে আগাম ভোট দিচ্ছেন তারা। বিশ্লেষকদের ধারণা, ডেমোক্র্যাটদের জেতানোর চাইতে ট্রাম্পকে ঠেকাতেই এবার অনিয়মিত ভোটাররাও নির্বাচনে আগ্রহী হচ্ছেন।

এই রেকর্ড সংখ্যক আগাম ভোটই হয়তো পাল্টে দিতে পারে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের সমীকরণ। তবে শেষ পর্যন্ত হোয়াইট হাউজের টিকিট কার হাতে পৌঁছাবে সে সিদ্ধান্ত নেবেন মার্কিন ভোটাররাই। এজন্য অপেক্ষার প্রহর গুণতে হবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা