আন্তর্জাতিক

শপথ নিলেন ট্রাম্পের পছন্দের বিচারক

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে সোমবার অ্যামি কনি ব্যারেটকে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট। সিনেটের ভোটাভুটিতে ৫২-৪৮ ভোটে বিচারক হিসেবে তাকে চূড়ান্ত করা হয়। পরে রাতেই হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে শপথগ্রহণ করেন ৪৮ বছরেরর অ্যামি কনি ব্যারেট। ট্রাম্পই তাকে এ পদে মনোনয়ন দিয়েছিলেন।

ক্ষমতা গ্রহণের পর থেকে এ নিয়ে সুপ্রিম কোর্টে ট্রাম্পের পছন্দের তিনজন বিচারপতি নিয়োগ পেলেন। সর্বশেষ অ্যামি কনি ব্যারেটের নিয়োগের মধ্য দিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারক প্যানেলে রক্ষণশীলরা ৬-৩ ব্যবধানে এগিয়ে গেলো।

এর আগে ২০১৭ সালে নেইল গরসাচ ও ২০১৮ সালে ব্রেট ক্যাভানোকে বিচারক হিসেবে নিয়োগ দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে সুপ্রিম কোর্টের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে নির্বাচনের এক সপ্তাহ আগে অ্যামি কনি ব্যারেটের নিয়োগ ট্রাম্পের জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে। ডেমোক্র্যাটরা ঐক্যবদ্ধ হয়েও তার নিয়োগ ঠেকাতে ব্যর্থ হয়। সূত্র: রয়টার্স, ভয়েস অব আমেরিকা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা