আন্তর্জাতিক

স্পেনে ১৭ বাংলাদেশিকে সম্মাননা 

নিউজ ডেস্ক : স্পেনের রাজধানী মাদ্রিদে করোনাকালীন সঙ্কটাপন্ন অসহায় প্রবাসী এবং বাংলাদেশিদের সহযোগিতায় স্বেচ্ছায় খাদ্য সামগ্রী বিতরণ, দুভাষীসহ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বিশেষ সম্মাননা পেলেন ১৭ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ জন প্রবাসী। গত বুধবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফার্ম ইন্টারন্যাশনাল কর্তৃক (OxFam International) স্পেনের রাজধানী মাদ্রিদের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রেইনা সুফিয়া মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রেইনা সুফিয়ার ডিরেক্টর আনা লঙ্গোনী তাদের হাতে এই সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।

স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েছ, রেড সোলিদারীদাদ এবং বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রেড ইন্টার লাভাপিয়েছ সভাপতি পেপা ট্ররেস, মাইতে, লেও, এলেনা, মেরসেডেস, রেড সোলিদারীদাদের নিনেস, পামপা, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। গত ১৫ মার্চ থেকে স্পেনে করেনাকালীন মানবতার সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েসসহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিরলসভাবে কাজ করে আসছেন এই ১৭ জন বাংলাদেশি।

মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা স্পেনের রাজধানী শহর মাদ্রিদসহ আশপাশের এলাকায় প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির দেয়া খাবার করোনায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিতরণ করার পাশাপাশি অসুস্থ প্রবাসীদের সেবা নেয়ার ক্ষেত্রে পরামর্শ দেয়া এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন, এছাড়াও অবৈধ অদিবাসীদের বৈধতাসহ স্পেন সরকার কর্তৃক ঘোষিত ‘স্টে হোম’, ‘স্টে সেফ’ ক্যাম্পেইন মেনে চলতেও উৎসাহিত করছেন এসব সংগঠনের সদস্যরা।

সম্মাননা প্রাপ্ত বাংলাদেশিরা হলেন- মোহাম্মদ ফজলে এলাহী, আফরোজা রহমান, মানিক বেপারী, নাসিরুল ওয়াহাব অপু, নিশাত তানজিন, শিপন আহমেদ রাহি, জুয়েল হাসান, মুজিবুর রহমান, শামীমা আক্তার, আসিফ সরকার, সাবীমা আক্তার, মো. জুলহাস উদ্দিন, আলামীন পালোয়ান, মো. নজরুল ইসলাম, লিয়া দেওয়ান, সেলিম আলম, খালিদ আহমেদ।মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহীর নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা হলেন- সংগঠনের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, জুলহাস উদ্দিন, আল আমিন পাহলোয়ান প্রমুখ। উল্লেখ্য, স্পেনে বাংলাদেশি প্রবাসীদের ৩১ বছরের ইতিহাসে এই প্রথম এক সাথে ১৭ জন বাংলাদেশি এরকম জাতীয় পর্যায়ের সম্মানে ভূষিত হলেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা