মার্কিন ড্রোন হামলায় সিরিয়ায় নিহত ১৭
আন্তর্জাতিক

মার্কিন ড্রোন হামলায় সিরিয়ায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

মার্কিনিদের দাবি, উগ্রপন্থী আল কায়েদার সঙ্গে সম্পর্ক আছে, এমন একটি সংগঠনের কয়েকজন নেতাকে হত্যার জন্য ওই ড্রোন হামলা চালানো হয়েছে। খবর ইয়াহু নিউজের।

মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টকমের মুখপাত্র মেজর বেত রিঅর্ডান এক বিবৃতিতে দাবি করেন, উগ্রবাদী সংগঠনের নেতারা ইদলিভ শহরের কাছে একটি জায়গায় গোপন বৈঠক করছে, এ খবর পেয়ে মার্কিন বাহিনী সেখানে হামলা চালায়।

তবে ওই ড্রোন হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট কয়জন উগ্রবাদী নেতা নিহত হয়েছে তা মেজর রিঅর্ডান পরিষ্কার করেননি।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বেসামরিক ব্যক্তি রয়েছে।

সংস্থাটি বলেছে, আল কায়েদা সমর্থিত উগ্রবাদী নেতারা রাতের খাবার খাওয়ার সময় সেখানে আমেরিকা হামলা চালায় এবং নিহত ১৭ জনের মধ্যে ১১ জন উগ্রবাদী নেতা রয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা