আন্তর্জাতিক

ওরা মূর্খ, ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে ইরান পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের প্রতি ঘৃণা,ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রে। বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রতি অবমাননাকর যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ। ইরানী পার্লামেন্টের স্পিকার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, নিচু প্রকৃতির এই লোকগুলোর এ ধরনের ধৃষ্টতা প্রমাণ করে তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এবং তারা সকল ঐশী ধর্মের শত্রু।

শুধু মুসলমানরাই নন সেই সঙ্গে বিশ্বের সকল একেশ্বরবাদী মানুষ সমস্বরে রহমতের নবী (সা.)-এর প্রতি ফ্রান্সের মূর্খ ও গোঁয়ার শাসকগোষ্ঠীর অবমাননার বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।ফরাসি পত্রিকা শারলি এবদো সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.)-এর অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ ও কূটনৈতিক রীতিনীতির মাথা খেয়ে ঘোষণা করেছেন, তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে। সূত্র: পার্সটুডে

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা