আন্তর্জাতিক

ফরাসী প্রেসিডেন্টের সমালোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে ইসলামভীতি উৎসাহের অভিযোগ ‍তুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ফ্রাঞ্চের প্রেসিডেন্টকে উদ্দেশ্যে করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, একজন নেতার প্রধান বৈশিষ্ট হলো রাষ্ট্রে বসবাসরত সকল ধর্মের মানুষসহ গোটাজাতিকে একত্রিত করা। তা না করে ধর্মীয় বিদ্ধেষের এই সংকটকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জাতিকে বিভ্রান্ত করছেন। তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। মেরুকরণ, প্রান্তীকরণ, ঘৃণ্য বক্তব্য যেগুলো উগ্রবাদের দিকে নিয়ে যায় সেগুলো থেকে বিরত থাকতে পারতেন।

ইমরান খান রোববার (২৫ অক্টোবর) এ বিষয়ে একাধিক টুইট করে বলেন, এটা খুবই দুঃখজনক যে ইসলামকে আক্রমণ করে তিনি ইসলামের প্রতি ঘৃণা, অপছন্দ এবং ভীতিকে উৎসাহী করছেন। সন্ত্রাসী যারা সংঘাত ছড়িয়ে দিচ্ছে, শ্বেতাঙ্গশ্রেষ্ঠত্ববাদী যারা বর্ণবাদ ছড়াচ্ছে বা নাৎসী আদর্শবাদীদের তিনি কিছু্ই বলেননি। শুধু মুসলামনদের লক্ষ্যবস্তু বানিয়েছে ফরাসী প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, ইসলামকে আক্রমণ করে ম্যাক্রোঁ প্রমাণ করেছেন ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই। তার এ আচরণে ইউরোপসহ বিশ্বের কোটি কোটি মুসলমান কষ্ট পেয়েছে, ক্ষুব্ধ হয়েছে। ফরাসী সরকারের ইসলাম বিদ্ধেষী কর্মকাণ্ডে প্রতিবাদে বিক্ষোভ চলছে বিভিন্ন দেশে। সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা