ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে মিষ্টি মনে করে বোমা খেয়ে প্রাণ হারিয়েছেন যুবক

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দিন্ডোরি জেলায় এক মর্মান্তিক ও অদ্ভুত দুর্ঘটনায় রাজেন্দ্র বারৌটিয়া নামের ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

মিষ্টি মনে করে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ঘরে তৈরি বিস্ফোরক খেয়ে ফেলার পর মুখেই সেটি ফেটে এই প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার সংঘটিত এই মারাত্মক দুর্ঘটনার খবর শুক্রবার দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানায়।

পুলিশের বরা୍তে জানা গেছে, ঘটনার দিন দিন্ডোরি জেলার একটি গ্রামীণ এলাকায় কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে আগুনের তাপে বসে আড্ডা দিচ্ছিলেন রাজেন্দ্র। সে সময় পরিচিত এক ব্যক্তি তাঁকে রসগোল্লার মতো দেখতে সুস্বাদু কিছু একটা খাওয়ার জন্য দেন। সরল বিশ্বাসে সেটি মিষ্টি ভেবে মুখে পুড়ে দেন রাজেন্দ্র।

কিন্তু আদতে সেটি কোনো মিষ্টি ছিল না, বরং বুনো শূকর শিকারের উদ্দেশ্যে আটার গোলার ভেতর বারুদ ভরে তৈরি করা একটি দেশীয় বিস্ফোরক। মুখে নেওয়ার মুহূর্তেই সেটি প্রবল শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে গুরুতর জখম হওয়া ওই যুবককে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মধ্যপ্রদেশের অনেক গ্রামীণ ও আদিবাসী অধ্যুষিত এলাকায় বুনো শূকর বা অন্যান্য বন্য প্রাণী শিকারের জন্য এ ধরনের মারণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত পাথর খনি থেকে সংগ্রহ করা বারুদ কিংবা আতশবাজির উপাদান আটার তৈরি মণ্ডের ভেতর পুরে এই বিস্ফোরকগুলো তৈরি করা হয়, যা দেখতে হুবহু মিষ্টি বা গোল বলের মতো মনে হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুজনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা রেখা সিং। অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

তবে রাজেন্দ্রকে খুন করার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা পূর্বশত্রুতা ছিল, নাকি নিছক কৌতুক বা দুষ্টুমির বশে কেউ এমন জঘন্য কাণ্ড ঘটিয়েছে—তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে যাচ্ছে।


সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

ভারতে মিষ্টি মনে করে বোমা খেয়ে প্রাণ হারিয়েছেন যুবক

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দিন্ডোরি জেলায় এক মর্মান্তিক ও অদ্ভুত দুর্ঘটনায় রাজ...

সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন অধিকাংশ শ্রমিক

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার পর শিল্...

নোয়াখালীতে ছেলের ঋণের কারণে মায়ের বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় ৪৯ দশমিক ৭৫ শতাংশ বসতভিটা জো...

সিগারেটের গন্ধে অস্বস্তি প্রভার

শোবিজে নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নানা বিষয়ে মুখ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা