সারাদেশ

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত রোজিনা আক্তার (২৭) নামে এক তরুণীকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে গলিত অবস্থায় এক আনা ২৪ ক্যারেট স্বর্ণ ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টা দিকে ময়মনসিংহের ভালুকা থানাধীন জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের সুজানগর গ্রামের বাসিন্দা মো. ইকবালের (৪২) অভিযোগ, গত ২০ সেপ্টেম্বর তাঁর বসতঘরের ওয়ারড্রপ থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়ে যান রোজিনা আক্তার ও আমজাদ মিয়া (৩০)। এ ঘটনায় ১৪ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় ৩৮১ ধারায় একটি মামলা করা হয়।

মামলার পর পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সমর রায় সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তদন্ত শুরু করেন। তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনুসন্ধানের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা থেকে মামলার প্রধান অভিযুক্ত রোজিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোজিনা আক্তার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাটাখালীর বাসিন্দা। তাঁর স্বামীর নাম আমজাদ মিয়া।

সদর থানার এসআই সমর রায় জানান, চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে গলিত অবস্থায় এক আনা ২৪ ক্যারেট স্বর্ণ এবং পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ শিকার করেছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

সিগারেটের গন্ধে অস্বস্তি প্রভার

শোবিজে নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নানা বিষয়ে মুখ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

নারায়ণগঞ্জে কাজে ফিরেছে শ্রমিকেরা, বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ ও সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস...

বরেণ্য গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

দেশের সংগীতাঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ও বরেণ্য গীতিকার মোহাম্মদ রফিকউজ্জা...

বড়পুকুরিয়ায় কালো মাটি, বালু মেশানো নকল কয়লার রমরমা ব্যবসা

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় কয়লার সাথে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা