সারাদেশ

বড়পুকুরিয়ায় কালো মাটি, বালু মেশানো নকল কয়লার রমরমা ব্যবসা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় কয়লার সাথে কালো মাটি ও ছাই মিশিয়ে রমরমা ব্যবসা করছেন কতিপয় দূর্নীতিবাজ ব্যবসায়ী। কয়লা খনির রাস্তার পাশে তারা গড়ে তুলেছে অবৈধ কয়লার ব্যবসা। দীর্ঘ ১৫-২০ বছর ধরে চলছে এই ব্যবসা।

তারা রেললাইন সংলগ্ন ক্যানেল থেকে কালো মাটি ৩/৪ মাস পর পর উত্তোলন করে। তা রোদে শুকিয়ে পাওয়ার ট্রিলার দিয়ে গুড়া করে। তার সাথে বালু, মাটি, পাথরের গুড়া ও কালো ছাই মিশিয়ে নকল কয়লা তৈরি করে। তারা ঐ কয়লা দেশের বিভিন্ন স্থানে ভাটার মালিকদের কাছে বিক্রি করছে। এই গুলি মিক্স করার অর্থ হচ্ছে ওজন বেশি হবে। খনি এলাকার ১৫ থেকে ২০ জন এই অবৈধ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।

এই সব অবৈধ ব্যবসা বন্ধ কল্পে এলাকায় প্রশাসনের দায়িত্বে থাকা কেউ হস্তক্ষেপ গ্রহণ করছে না। আবার কেউ কেউ এই সব অবৈধ মিশ্রিত কয়লা নিয়ে অনত্র গিয়ে ভালো কয়লার সাথে মিশিয়ে বিক্রি করছে। এতে পরিবেশের চরম বিপর্যয় ঘটছে।

কয়লা খনি কর্তৃপক্ষও এ বিষয়ে অবগত হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্লেখ্য যে, খনির ভূগর্ভ থেকে প্রতিদিন কোটি কোটি কিউসেক পানি ড্রেন দিয়ে বাহির হয়ে রেললাইনের ক্যানেল দিয়ে বের হয়ে যায়। সেই পানিতে কয়লার ছাই থাকলে তা ক্যানেলে জমা হয়ে থাকে। সেই ছাই কাদাসহ উপরে তুলে এনে শুকিয়ে তার সাথে ছাই, বালু, পাথরের গুড়া মিশ্রিত করে নানা রকম কৌশল করে বিক্রি করছে ঐ ব্যবসায়ীরা।

ফুলবাড়ী উপজেলাতেও একই ব্যবসা করছেন খনি এলাকার কতিপয় ব্যক্তি। তারা প্রতিদিন ৪/৫ ট্রাক করে ছাই মিশ্রিত কয়লা বানিয়ে বিক্রি করছে। এ ব্যাপারে গত কয়েকদিন এলাকায় ঘুরে এই চিত্র দেখা যায়।

এ বিষয়ে কয়লা খনি এলাকার নাজমুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, কয়লার মালিকদেরকে ধোকা দিয়ে এই এলাকার কতিপয় ব্যক্তি কয়লা বিক্রির মালিক সেজে গত কয়েক যুগ ধরে রমরমা অবৈধ ব্যবসা করছে। এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। এতে করে এলাকায় পরিবেশ বিপর্যয় ঘটছে, সাধারণ মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে।

এই অবৈধ্য ব্যবসা বন্ধ করা উচিত। এ বিষয়ে এলাকার সুধিজন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

হত্যার ১৬ দিন পার হলেও আসামী অধরা

ফুলবাড়ীতে মোঃ রুহুল আমিন (৩৫) হত্যার ১৬ দিন পার হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ।

ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী গুচ্ছগ্রামের মৃত খলিল উদ্দিনের পুত্র মোঃ শফিকুল ইসলামের দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর গরুর চুরির ঘটনায় মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ রহুল আমিনকে সন্দেহ করে একই গ্রামের ৭/৮ জন ব্যক্তি। গত ৩০ অক্টোবর সকাল সাড়ে ৮টায় অম্রবাড়ী গ্রামের প্রিন্সিপালের মোড়ে মোঃ রিয়াজুলের মুদি দোকানের সামনে রুহুল আমিনকে একা পেয়ে ঐ ব্যক্তিরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাকে মারপিট করে মারাত্বকভাবে আহত করে। তখন স্থানীয় লোকজন ও রুহুলের আত্নীয়-স্বজন উদ্ধার করে তাকে ভ্যানযোগে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। শারীরিক অবস্থায় অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করান। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় রুহুল মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় মোঃ শফিকুল ইসলাম হত্যায় জড়িত ৬ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় গত ১ নভেম্বর একটি মামলা দায়ের করেন। ফুলবাড়ী থানার পুলিশ ১৬ দিন পার হলেও আসামীদের গ্রেফতার করতে পারেননি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, এই হত্যা মামলার একজন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেফতারে আমরা তৎপরতা চালাচ্ছি। অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে।

নিহত রুহুলের পিতা মোঃ শফিকুল ইসলাম জানান, ১৬ দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত অন্য আসামীদেরকে পুলিশ গ্রেফতার করছে না। তিনি পুত্র হত্যার সুষ্ঠ বিচার চান।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

নারায়ণগঞ্জে কাজে ফিরেছে শ্রমিকেরা, বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ ও সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস...

বরেণ্য গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

দেশের সংগীতাঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ও বরেণ্য গীতিকার মোহাম্মদ রফিকউজ্জা...

বড়পুকুরিয়ায় কালো মাটি, বালু মেশানো নকল কয়লার রমরমা ব্যবসা

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় কয়লার সাথে ক...

তানজিদের প্রতিরোধে প্রথম সেশন পার করল বাংলাদেশ

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা