আন্তর্জাতিক

ইরান স্থগিত করল জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি

সান নিউজ অনলাইন

ইরান তার পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা আইএইএ (IAEA)-র সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি রোববার জানান, জাতিসংঘ যদি ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় সহায়ক কোনো প্রস্তাব দেয়, তবে তারা আবার চুক্তিতে ফিরবে।

ইরান ১৯৬৮ সালে আইএইএ’র সঙ্গে পরমাণু অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি দিয়ে সহযোগিতা চুক্তি করেছিল। কিন্তু চলতি বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বাড়ায় সম্পর্ক খারাপ হয়। আইএইএ জানায়, ইরানের কাছে রয়েছে ৪০০ কেজি ইউরেনিয়াম, যার বিশুদ্ধতা ৬০ শতাংশ, যা ৯০ শতাংশ পর্যন্ত উন্নীত করা গেলে পরমাণু অস্ত্র তৈরির যোগ্যতা পাওয়া যায়।

ইসরায়েলের বিমান অভিযান ও দীর্ঘ সংঘর্ষে ইরানের অনেক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। পরবর্তীতে আইএইএ ও ইরানের সংলাপ চেষ্টা হলেও ইরান পরমাণু স্থাপনাগুলো আইএইএকে দেখানোর বাধ্যবাধকতা প্রত্যাখ্যান করে।

সেপ্টেম্বরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর জাতিসংঘ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

আরাগচি বলেন, ইউরোপের সঙ্গে আর কোনো বৈঠকের প্রয়োজন নেই।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা