সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পর গাজা সিটিতে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা

সান নিউজ অনলাইন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর গাজা সিটিতে পুরোনো বাসস্থানে ফিরে এসেছেন ৫ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিক।

শনিবার (১১ অক্টোবর) গাজা সিটির সিভিল ডিফেন্স সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, শুক্রবার ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার পরপরই বিপুল সংখ্যক মানুষ গাজা শহরের দিকে ফিরতে শুরু করেন। তিনি এএফপিকে জানান, “গতকাল থেকে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন।”

গত কয়েক সপ্তাহে ইসরায়েলের ভারি বোমাবর্ষণে এলাকাটি এমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যা সেখানকার মানুষ কল্পনাও করেননি। দুই বছরের দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়। তারপরই ধ্বংসস্তূপে ঢাকা গাজা শহর আবারও মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে। নিজের এলাকায় ফিরছেন গাজাবাসী।

এ যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। এরপর গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। ওই ২০ দফা প্রস্তাব নিয়ে গত সোমবার (৬ অক্টোবর) মিশরের পর্যটন শহর শারম আল–শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা শুরু হয়।পরে তিনদিনের মাথায় বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয় দুই পক্ষ।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (১০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরায়েলি সরকার। একই দিন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর এবং সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা