সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সৌদি সফরে সিরিয়ার ররাষ্ট্রমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব সফরে গেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি।

বুধবার (১ জানুয়ারি) রাতে রাজধানী রিয়াদে পৌঁছান তিনি। এটা তার ১ম বিদেশ সফর। এ সফরের মধ্য দিয়ে সৌদির সাথে ‘সম্পর্কের নতুন অধ্যায়’ খোলার আশা ব্যক্ত করেছেন তিনি।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত গাজার পুলিশ প্রধান

এদিকে, সিরিয়ার বিদ্রোহী বাহিনীর সামরিক অভিযানের মুখে গত (৮ ডিসেম্বর) সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এরপর দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আসাদ আল শাইবানি। এতে এক মাসেরও কম সময়ের মধ্যে ১ম বিদেশ সফরের জন্য সৌদি আরবকে বেছে নিলেন নতুন এই কূটনীতিক।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সিরিয়ার একটি প্রতিনিধি দলসহ সফর করছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। এই প্রতিনিধি দলে আরও থাকছেন প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা ও গোয়েন্দা প্রধান আনাস খাত্তাব। এদিনই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে স্বাগত জানান সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আবদুল করিম এল খেরেইজি।

রাজধানী রিয়াদে পৌঁছানোর পর আসাদ আল শাইবানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় বলেন, আমি এই মাত্র সৌদি আরব রাজধানী রিয়াদে পৌঁছলাম। এ সময় প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা ও জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান আনাস খাত্তাব স্বাগত জানালেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে গোলাগুলিতে আহত...

তিনি আরও বলেন, দীর্ঘ দিন পর স্বাধীন সিরিয়ার ইতিহাসে এটা ১ম বিদেশ সফর। এর মাধ্যমে আমরা সিরিয়া-সৌদি সম্পর্কের একটি নতুন ও উজ্জ্বল অধ্যায় খুলতে চাই যা ২ দেশের মধ্যে দীর্ঘ ও অভিন্ন ইতিহাসের কথা বলবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা