সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মন্টিনিগ্রোতে গোলাগুলি, নিহত ১০

নিজস্ব প্রতিবেদক : মন্টিনিগ্রোর সেটিঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় গোলাগুলির ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আরও ৩টি পৃথক স্থানে গোলাগুলির খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

আরও পড়ুন : গাজায় আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা

দেশটির পুলিশপ্রধান লাজার সেপানোভিক জানান, সেটিঞ্জে শহরের কাছে এক সন্দেহভাজনের বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ। সে সময় তাকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে পুলিশের এমন নির্দেশের পর সে অস্ত্র ফেলে না দিয়ে নিজের মাথায় গুলি করে।

তাকে হাসপাতালে নেওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বর্ষবরণের ভিড়ে গাড়িচাপায় নিহত ১০

মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিক বলেছেন, গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বলেন, গন-গোলাগুলিতে হতাহতের ঘটনায় দেশ অন্ধকারে ঢেকে গেছে।

তিনি বলেন, এই বিবেকহীন কাজ প্রত্যেকের মধ্যে অপরিমেয় দুঃখ এবং তিক্ততা সৃষ্টি করেছে। এই ঘটনায় সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিলো সারানোভিক সাংবাদিকদের বলেন, হামলার ঘটনায় দুই শিশু নিহত হয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১৬০০

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সন্দেহভাজন হামলাকারী তার নিজের পরিবারের সদস্যদের হত্যা করেছেন। এই ঘটনার আগে ওই ব্যক্তি প্রচুর পরিমাণে নেশাজাতীয় কিছু গ্রহণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আহত চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা